• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রাত্রি চৌধুরী রাত্রি চৌধুরী

প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ৩:২১
আপডেট: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ৩:২১

9600254 2

বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রাত্রি চৌধুরী রাত্রি চৌধুরী

দেশীয় সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাত্রি চৌধুরী। চট্টগ্রামের এই সুরেলা সুন্দরী অনেক দিন ধরেই গান করছেন। সুর – তাল দিয়ে মাতিয়ে রেখেছেন নিজের গানের শ্রোতা – দর্শক – ভক্তদের। গানে গানে নিজের সঙ্গীত জীবন মাতানোর পর এবার ব্যক্তিগত জীবন রাঙালেন রাত্রি চৌধুরী। সম্প্রতি নিজের কুমারী জীবনের অবসান ঘটিয়ে যুগল দাম্পত্য জীবনে তিনি প্রবেশ করেছেন।

রাত্রি চৌধুরী জানান, অনেকটা হুট করেই গেলো ২৫ ডিসেম্বর তিনি বিয়ে করেছেন। তার বর হান্নান খান শামীম সম্পর্কে তার মামাতো ভাই। তার বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে, তবে ঢাকায় সেটল্ড। শামীম পেশায় ব্যবসায়ী। হঠাৎ করেই বিয়ে করার কারণ জানিয়ে রাত্রি চৌধুরী বলেন, আমার বর শামীমের বোন – দুলাভাই দেশের বাইরে থাকেন। সম্প্রতি তারা বেড়াতে এসেছিলেন। যাওয়ার আগে তারা আমাদের দুজনের চার হাত মিলিয়ে দিয়ে গেছেন।

রাত্রি জানান, তার বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে তাদের বনানীর বাসায়। বিয়েতে দুই পরিবার এবং তাদের ঘনিষ্ঠ কিছু আত্মীয় উপস্থিত ছিলেন। সময় স্বল্পতার কারণে সামাজিক কোনো অনুষ্ঠান করা সম্ভব হয়নি বলে জানান রাত্রি। তবে তিনি জানান, খুব শীঘ্রি পরিচিত সবাইকে নিয়ে তারা একটি রিসেপশন পার্টির আয়োজন করবেন।

নতুন জীবনে প্রবেশ প্রসঙ্গে রাত্রি বলেন, বিয়ে ধর্মীয়, পারিবারিক ও সামাজিক বন্ধন। আল্লাহ’র অশেষ রহমতে আমি অনেক খুশি। নতুন জীবনে অবশ্যই ভালো লাগছে। বর শামীম অত্যন্ত ভালো মনের মানুষ। আমাদের সুখী দাম্পত্য জীবনের জন্যে সবাই দোয়া করবেন – আমরা যেনো সুখে থাকি, ভালো থাকি।

উল্লেখ্য, রাত্রি চৌধুরী দেশ – বিদেশের স্টেজ শো মাতানো একজন কণ্ঠশিল্পী। দেশের প্রায় সব টিভি চ্যানেল গান করেছেন। অন্যদিকে অডিও মাধ্যমেও তার বিশাল পরিচিতি রয়েছে। নতুন বছর উপলক্ষ্যে রাত্রির গাওয়া ‘রসের হতা (কথা)’ শীর্ষক চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে গেলো ৬ জানুয়ারি। ইতিমধ্যে গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এর আগে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও রাত্রির একটি মিউজিক ভিডিও প্রকাশ করে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com