• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভুল ইংরেজি লিখে ট্রলের শিকার টলিউডের নায়িকা শ্রাবন্তী

প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ২:২১
আপডেট: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ২:২১

9604 9

ভুল ইংরেজি লিখে ট্রলের শিকার টলিউডের নায়িকা শ্রাবন্তী

টলিউডের নায়িকা হিসেবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজের দর্শক ঠিকই তৈরি করে নিয়েছেন, কিন্তু তার ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্তে ফিকে হয়ে গিয়েছে। একাধিক বিবাহ, রাজনীতির মাঠে ভোল বদল— এসব কর্মকাণ্ড তাকে বারবার বিতর্কের মুখে ফেলছে। সেকারণে সামাজিক মাধ্যমে তিনি ছবি বা ভিডিও প্রকাশ করলেই একের পর এক নেতিবাচক মন্তব্য করন নেটিজেনরা। এবার এ নায়িকা ট্রল শিকার হলেন ভুল ইংরেজির কারণে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি এক বন্ধুর বিয়েতে গিয়েছিলেন শ্রাবন্তী। সে অনুষ্ঠানে হয়েছেন লেন্সবন্দি। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ছবিগুলো। সেখানেই বেঁধেছে বিপত্তি। ক্যাপশনে ইংরেজি অক্ষরে ‘ইয়ার কি শাদি’ লিখেছেন তিনি। কিন্তু yaar (বন্ধু) লিখতে গিয়ে তিনি লিখেছেন year(বছর)।

শ্রাবন্তীর এই ভুল ইংরেজি দেখার সঙ্গে সঙ্গে ট্রল শুরু করেন নেটাগরিকরা। একজন লিখেছেন, ‘yaar না year সেটাই ঠিক ঠাক লিখতে জানে না।’ এই মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন আরও কয়েকজন। এদিকে শ্রাবন্তীও ভুল সংশোধনে সময় নেননি। শিগগিরই বানান ঠিক করছেন তিনি।

এদিকে গতকাল (২০ জানুয়ারি) মুক্তি পেয়েছে শ্রাবন্তীর নতুন ছবি ‘কাবেরী অন্তর্ধান’। এতে তার বিপরীতে প্রসেনজিৎ। আপাতত এ ছবির প্রচারণায় ব্যস্ত আছেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com