• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভুয়া অ্যাকাউন্ট মুছতেই বিপাকে বিশ্বখ্যাত তারকারা

প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬ ২:০৬
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬ ২:০৬

966633320

ভুয়া অ্যাকাউন্ট মুছতেই বিপাকে বিশ্বখ্যাত তারকারা

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ইনস্টাগ্রাম থেকে ভুয়া অ্যাকাউন্ট ও ‘বট’ সরিয়ে ফেলার প্রক্রিয়ায় বড় ধাক্কা খেয়েছেন বিশ্বখ্যাত তারকারা। মেটার নতুন নীতিমালা অনুযায়ী নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কারণে গত বুধবার (৬ মে) এক রাতেই কাইলি জেনার ও কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিঙ্কসহ অনেক জনপ্রিয় তারকার অনুসারী সংখ্যায় বড় ধস নেমেছে। বিশেষ করে মার্কিন ইনফ্লুয়েন্সার কাইলি জেনার প্রায় ১ কোটি ৫০ লাখ অনুসারী হারিয়েছেন।

ক্ষতির এই তালিকায় বড় নাম হিসেবে উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অফিশিয়াল অ্যাকাউন্টও, যেখান থেকে প্রায় ১ কোটি অনুসারী কমেছে। পপ তারকা সেলেনা গোমেজ হারিয়েছেন ৬০ লাখ অনুসারী। নারী তারকাদের মধ্যে আরিয়ানা গ্রান্দে ৫৫ লাখ, বিয়ন্সে ৪৪ লাখ এবং টেলর সুইফট ৪১ লাখ অনুসারী হারিয়েছেন। রিহানার অ্যাকাউন্ট থেকেও প্রায় ২০ লাখ অনুসারী উধাও হয়েছে।

এছাড়া ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ৮০ লাখ এবং পপ তারকা সেলেনা গোমেজ হারিয়েছেন ৬০ লাখ অনুসারী। নারী তারকাদের মধ্যে আরিয়ানা গ্রান্দে ৫৫ লাখ, বিয়ন্সে ৪৪ লাখ এবং টেলর সুইফট ৪১ লাখ অনুসারী হারিয়েছেন। রিহানার অ্যাকাউন্ট থেকেও প্রায় ২০ লাখ অনুসারী উধাও হয়েছে। এমনকি ছোট পরিসরের ইনফ্লুয়েন্সাররাও তাদের মোট অনুসারীর প্রায় দুই থেকে পাঁচ শতাংশ হারিয়েছেন।

মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মকে স্প্যামমুক্ত রাখতে এবং ‘নন-অর্গানিক’ বা কৃত্রিম অনুসারী নির্মূল করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত যারা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে অনুসারী বাড়িয়েছেন বা যাদের অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে বট যুক্ত ছিল, তারাই এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন। তবে বিপুল সংখ্যক অনুসারী হারালেও তারকাদের তালিকার শীর্ষস্থানগুলোতে খুব একটা পরিবর্তন আসেনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com