• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোট দিলেন ঢালিউডের নন্দিত তিন কন্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৩

9658963

ভোট দিলেন ঢালিউডের নন্দিত তিন কন্যা

বিনোদন ডেস্ক
ছবি :সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের তারকারাও ভোট উৎসবে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন ঢালিউডের খ্যাতিমান তিন কন্যা—সুচন্দা, ববিতা ও চম্পা। একসঙ্গে কেন্দ্রে এসে গাড়ি থেকে নেমে হাসিমুখে ছবির জন্য পোজ দেন তারা।
তাদের উপস্থিতিতে কেন্দ্রের পরিবেশে যোগ হয় বাড়তি উচ্ছ্বাস। ভোট শেষে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন তিন তারকা।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার প্রত্যাশাই ব্যক্ত করেছেন ঢালিউডের এই তিন জনপ্রিয় অভিনেত্রী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com