• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মুক্তি পেছাল ব্ল্যাকপিংকের নতুন অ্যালবামের

প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৯:৪১
আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৯:৪১

9685428

মুক্তি পেছাল ব্ল্যাকপিংকের নতুন অ্যালবামের

বিনোদন ডেস্ক
সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্ল ব্যান্ড ব্ল্যাকপিংকের নতুন অ্যালবামের মুক্তির অপেক্ষা আরো কিছুটা দীর্ঘ হচ্ছে। নভেম্বরেই অ্যালবামটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন তা পিছিয়ে যাচ্ছে ডিসেম্বর পর্যন্ত।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, ব্ল্যাকপিংকের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রধান ইয়াং হিয়োন সুক এর আগে একটি ব্লগে নভেম্বরে অ্যালবাম প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন।

তবে এখন জানা গেছে, রোজ, জেনি কিম, লিসা ও জিসু কিমের নতুন অ্যালবাম ডিসেম্বরেই মুক্তি পাবে।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘অ্যালবামের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই প্রকাশের নির্দিষ্ট দিন-তারিখ জানানো হবে।’

Taiwan turns pink: BLACKPINK deliver record-breaking shows in the country

২০১৬ সালের ৮ আগস্ট যাত্রা শুরু করা ব্ল্যাকপিংক গত ৯ বছরে প্রায় ৩৫টি গান প্রকাশ করেছে। তবে তিন বছর ধরে তারা নতুন কোনো অ্যালবাম প্রকাশ করেনি।

তাদের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’ মুক্তি পায় ২০১৬ সালে। অ্যালবামের ‘হুইসেল’ এবং ‘বোম্বায়াহ’ গান দুটি বিলবোর্ড চার্টে সাড়া ফেলে দেয়। এক মাসের মধ্যে অ্যালবামটির বিক্রি ছাড়িয়ে যায় ১০ লাখ কপি। এরপর ২০২২ সালে ‘বর্ন পিংক’ অ্যালবামের ‘পিংক ভেনম’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়।

এদিকে নতুন অ্যালবামের কাজের পাশাপাশি বর্তমানে ব্ল্যাকপিংক ব্যস্ত রয়েছে বিশ্বভ্রমণ ‘ডেডলাইন’ ট্যুর নিয়ে। ইতিমধ্যে তারা উত্তর আমেরিকা ও ইউরোপে পারফর্ম করেছে। পরবর্তী গন্তব্য তাইওয়ান, ব্যাঙ্কক, জাকার্তা, সিঙ্গাপুর, টোকিও, হংকংসহ একাধিক এশিয়ান শহর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com