• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না পূজা চেরি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ৫:২২
আপডেট: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ৫:২২

9660023658

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না পূজা চেরি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স গার্ডেনে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়িকা পূজা চেরির।

অথচ পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পেয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন ‘পোড়ামন ২’ নায়িকা। সামাজিকমাধ্যমে ভিসাসংবলিত পাসপোর্টের ছবিও প্রকাশ করেছিলেন। তাহলে হঠাৎ কী এমন ঘটল যে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন তিনি?

পূজা বলেন, আমার হঠাৎ শুটিং পড়ে গেছে ওই সময়ে। তা ছাড়া ‘পরী’ নামে যে ওয়েব ফিল্মে অভিনয় করেছিলাম সেটি নিয়ে একটি অনুষ্ঠান হবে ১৬ অথবা ১৭ অক্টোবর। অভিনেত্রী হিসেবে সেই অনুষ্ঠানে অংশ নেওয়াটা আমার কর্তব্য।

পূজা আরো বলেন, ওয়েব ফিল্মের চরিত্র আমার ক্যারিয়ারের সেরা চরিত্রগুলোর মধ্যে একটা। প্রমোশনের জন্য সময় দিতে চাই। যুক্তরাষ্ট্রে গেলে সেটা সম্ভব হবে না। তাই যুক্তরাষ্ট্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com