• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাকিবের চেয়ে জয়কেই এগিয়ে রাখবো: ইধিকা

প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ১০:৫৪
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ১০:৫৪

9666

শাকিবের চেয়ে জয়কেই এগিয়ে রাখবো: ইধিকা

বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন কলকাতার টিভি সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল। প্রথম সিনেমায় নায়ক হিসেবে পেয়েছেন সুপারস্টার শাকিব খানকে। গেল ঈদে মুক্তি পেয়েছে এই দুই তারকার অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’।

মুক্তির পর ইতোমধ্যেই বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি। তাই বলা যায়, বাংলাদেশের ইধিকার অভিষেকটাও ঘটলো রাজকীয় ভাবেই।

চারদিকে যখন ‘প্রিয়তমা’ বন্দনা তুঙ্গে তখন বাংলাদেশে এসে লুকিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়ে নিজের সিনেমা দেখে গেছেন এই অভিনেত্রী।

এরপর কলকাতায় ফিরেই সেখানকার একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইধিকা। জানিয়েছেন সিনেমা হলে গিয়ে ‘প্রিয়তমা’ দেখা ও শাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

ইধিকা বললেন, ‘‘সিনেমা হলে যখন ‘প্রিয়তমা’ দেখছিলাম তখন সেখানে উপস্থিত দর্শকরা প্রতিটা সংলাপ, দৃশ্য আগেই বলে দিচ্ছিলো। তার মানে, তারা দ্বিতীয়বারের মতো হলে এসে সিনোমাটি দেখছে। যেটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে।’’

‘প্রিয়তমা’ সিনেমায় ব্যাপক জনপ্রিয় একটি গান ছিল ‘ও প্রিয়তমা’। যেই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করেছেন শাকিব খানের সন্তান আব্রাহাম খান জয়। সেই ভিডিও টিকটকে আপলোড করেছেন জয়ের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস।

যেটি চোখে পড়েছে ইধিকা পালেরও। পর্দায় শাকিব খানের সঙ্গে অভিনয় করলেও জয়ের সেই ভিডিও দেখার পরে তারকা পুত্রকেই এগিয়ে রেখেছেন তিনি।

এক প্রশ্নের জবাবে ইধিকা বলেন, ‘জয়ের ওই ভিডিওটি দেখেছি। খুবই মিষ্টি, খুবই। আমি তো ছেলেকেই এগিয়ে রাখবো। শাকিব খানকে হারিয়ে দিয়েছে জয়, ও বেশি কিউট।’

এরপর নায়িকা বলেন, ‘আমার মনে হয় এই উত্তরটাতে যার সঙ্গে প্রতিযোগীতা জয়ের সে-ও খুশি হবে। তাই বুঝে শুনেই উত্তরটা দিয়েছি (হাসি)।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com