• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে টেলিপ্যাব থেকে রোকেয়া প্রাচীকে অব্যাহতি

প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ১০:০৬
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ১০:০৬

96222896

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে টেলিপ্যাব থেকে রোকেয়া প্রাচীকে অব্যাহতি

বিনোদন ডেস্ক
টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অভিনেত্রী রোকেয়া প্রাচীকে। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন নির্মাতা আশরাফুল আলম বাবলু।

এ প্রসঙ্গে টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল জানান, শিগগিরই প্রাচীর শৃঙ্খলাভঙ্গের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হবে।

তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি রোকেয়া প্রাচীর। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

গেল ৮ জুন রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৪-২৬ মেয়াদে আরশাদ আদনান ও সাজ্জাদ হোসেন দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে টেলিপ্যাব। এই কমিটির সহ-সভাপতি ছিলেন রোকেয়া প্রাচী।

আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রোকেয়া প্রাচী। দীর্ঘদিন ধরে দলটির সম্পৃক্ততা তার। গেল নির্বাচনে চেয়েছিলেন মনোনয়ন। সবশেষ ১৪ আগস্ট রাতে ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িতে অবস্থান নিয়ে হন হামলার শিকার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com