জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গত শতাব্দীর নব্বইয়ের দশকের অন্যতম প্রিয় মুখ মডেল রিয়া। এ সপ্তাহে দেখা মিলল প্রিয় এই তারকার। প্রায় দেড় দশক আগে দেশ ছেড়েছিলেন। আমেরিকায় স্বামী-সন্তান নিয়েই আছেন।
সম্প্রতি দেশে আসেন তিনি। এক ফাঁকে দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে তিনি আড্ডায় মিলিত হন। সাদিয়া ইসলাম মৌ, কানিজ আলমাস খান, বিপ্লব সাহাদের সঙ্গে আড্ডার সেই ছবি দেখে নস্টালজিয়ায় ভুগেছে অনেকেই।












