• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বামীকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান মাহি

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৩:১১
আপডেট: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৩:১১

9603 23

স্বামীকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হচ্ছে্ন এই অভিনেত্রী। সেই সঙ্গে স্বামী-সংসার এবং ব্যবসা নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে মা হতে যাওয়ার খবর জানান মাহি।

ইতোমধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে আগামী ২ বছরের জন্য যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহি। মূলত স্বামী রকিব সরকারের অনুপ্রেরণাতেই রাজনীতির জগতে পা রেখেছেন তিনি। অভিনেত্রীর স্বামী গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। নানা সময়ে স্বামী রকিবের সঙ্গে রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমেও অংশ নিতে দেখা যায় মাহিকে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বামীর সমর্থনে ফেসবুক আইডিতে স্বামী রকিবের একটি ছবি দিয়ে স্ট্যাটাস দেন মাহি। ওই পোস্টে তিনি লিখেছেন, প্রিয় রকিব সরকার, আগামী উপনির্বাচন এ আপনাকে চাঁপাইনবাবগন্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য হিসাবে দেখতে চাই। সেখানে আপনাকে দরকার, আমরা আপনাকে চাই।

প্রসঙ্গত, এর আগে বিএনপির আমিনুল ইসলাম চাপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন। আর এই আসন থেকেই নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রীর স্বামী রকিব সরকার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com