• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রেললাইনে শুয়ে থাকা মায়ের মৃত্যু, প্রাণে বাঁচল শিশুটি

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৬:২৪
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৬:২৪

Capture 103

রেললাইনে শুয়ে থাকা মায়ের মৃত্যু, প্রাণে বাঁচল শিশুটি

রেললাইনে শিশুটিকে পড়ে থাকতে দেখেছিলেন আশরাফুল নামের এক ব্যক্তি। তিনি বলেন, প্রথম দেখে মনে হয়েছিল, শিশুটি আর বেঁচে নেই। তবে কোলে নিতেই সে কেঁদে ওঠে।

পরে আশরাফুল জানতে পারেন, দেড় বছর বয়সী শিশুটির মা ট্রেনচাপায় মারা গেছেন। তবে শিশুটি ট্রেনের নিচে পড়েও অক্ষত অবস্থায় বেঁচে গেছে।

ট্রেনের চালক বলছেন, তিনি শিশুটিকে সঙ্গে নিয়ে ওই নারীকে রেললাইনে শুয়ে থাকতে দেখেছিলেন। সে সময় ট্রেনটি থামানো অসম্ভব ছিল। বারবার তিনি হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। ওই নারী শিশুটিকে নিয়ে আত্মহত্যার জন্য রেললাইনে শুয়েছিলেন বলে ধারণা তাঁর।

ওই নারীর পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানিয়েছে, পারিবারিক কোনো ঝগড়ার জেরে তিনি সন্তান নিয়ে হয়তো আত্মহত্যা করতে চেয়েছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com