• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমিরাতের আল আইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ১:৩৮
আপডেট: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ১:৩৮

988859

আমিরাতের আল আইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

এম,এনাম হোসেন, ইউএই

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছে‌। নিহতের নাম মোহাম্মদ আলমগীর (৪৮)। তিনি সন্দ্বীপের ২ নম্বর মুছাপুর ওয়ার্ডের সালামত সুকানি বাড়ির মফিজুল্লাহ কোম্পানির ছেলে। নিহতের জেঠাত ভাই মোহাম্মদ রিয়াদ জানান, আলমগীর কর্মস্থলে শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় পেছনের দিক থেকে আসা একটি ল্যান্ডক্রুজার গাড়ি তার টয়োটা পিকআপকে ধাক্কা দেয়। ড্রাইভিং সিটে বসা অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সন্দ্বীপ এসোসিয়েশন আবুধাবির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিঠু জানান, ৩০ বছর ধরে আমিরাত প্রবাসে আছেন আলমগীর। এক বছরেরও কমসময় পূর্বে তার জ্যেষ্ঠ কন্যার বিয়ের জন্য দেশে গিয়েছিলেন।

বর্তমানে তার লাশ আল আইনের আল জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানো হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com