• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এনএসডিএ সদস্য পদে নিয়োগে ড. এম মুজিবকে যুক্তরাজ‍্য বিএনপির অভিনন্দন

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১২:০৬
আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১২:০৬

965659885

এনএসডিএ সদস্য পদে নিয়োগে ড. এম মুজিবকে যুক্তরাজ‍্য বিএনপির অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক (দপ্তরের দায়িত্বে) ও আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) -এর সদস্য পদে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি।

আজ এক অভিনন্দন বার্তায়, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু দলের নিবেদিত, মেধাবী ও দীর্ঘদিনের পশ্চিমা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হিসাবে ড. এম. মুজিবুর রহমানকে উক্ত পদে নিয়োগ দিয়ে প্রবাসীদের মূল্যায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অভিনন্দন বার্তায় নেতৃদয় বলেন, এই নিয়োগের মাধ্যমে একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষণা হিসাবে ড. এম মুজিবুর রহমান তার ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) –এর কর্মপরিকল্পনা ও নীতিমালা প্রনয়ন এবং দেশের বিশাল যুব শক্তিকে দক্ষ মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে দেশের বিশাল যুব সমাজকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ কর্মশক্তিতে রুপান্তরের করে দেশে নতুন উদ্যোক্তা তৈরীর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রম বাজারে দক্ষ জনশক্তি প্রেরনের মাধ্যমে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করবে।

অভিনন্দন বার্তায় নেতৃদয়, ড. এম মুজিবুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মক্ষেত্রে সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com