• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ওয়াশিংটন ডিসি বিএনপির স্বাধীনতা দিবস, ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ৮:১৪
আপডেট: বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ৮:১৪

9663258 46

ওয়াশিংটন ডিসি বিএনপির স্বাধীনতা দিবস, ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

রোববার, মার্চ ২৬, ২০২৩, ভার্জিনিয়ায় অবস্থিত ডাটা গ্রুপ মিলনায়তনে ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ২০২৩ ও পবিত্র মাহে রমজানের ইফতার এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়াশিংটন ডিসি বিএনপি’র সভাপতি হাফিজ খান সোহায়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় এই অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি মেট্রো এরিয়ায় অবস্থিত প্রচুর বাংলাদেশি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফখরুদ্দিনের পরিচালনায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য আলোচনা করে বর্তমান বাংলাদেশের স্বৈরশাসনের অবসান কামনা করে আরেকটি মুক্তিযুদ্ধের আহ্বান জানানো হয়। অন্যান্যদের মধ্যে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপি’র সহ-সভাপতিবৃন্দ শাহাদাত এইচ সোহরাওয়ার্দী, মজনু মিয়া, গাজী কামরুল ইসলাম, মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ তৌহিদুল ইসলাম তুহিন, সৈয়দ সালেহ মনসুর পরশ, সাংগঠনিক সম্পাদক-দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব, সহ-সাংগঠনিক সম্পাদক- আবদুল মুক্তাদির, আবুল হাসেম আজাদ, দপ্তর সম্পাদক- আরিফ উল ইসলাম, প্রচার সম্পাদক- রেজওয়ান আনসারী পল্লব, কোষাধক্ষ্য- নূর হোসেন বাহাদুর, মানবাধিকার সম্পাদক- মোহাম্মদ মহসিন মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক- মোহাম্মদ শাহজাহান সিরাজ, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক- মীর নাজিউর রহমান নিক্সন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- আহাম্মেদ তারিকুর রহমান জনি, সদস্য- মোসাম্মৎ নুরুননাহার খাতুন, ফারহানা মইনুদ্দিন, হেলেনা আক্তার, সাঈদ খান, মোহাম্মদ শফিক মোল্লা, এমডি মুনিরুল ইসলাম সাগর, রেজাউল করিম, আলী হায়দার, তালহা রহমান।
ভার্জিনিয়া বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন আহবায়ক জহির খান, সদস্য সচিব তোফায়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক নিসার আহমেদ, সদস্য-মহিউদ্দিন জাহাঙ্গীর, খালেদ চৌধুরী, লায়লা মাহবুব।
ডিসি মেট্রো এরিয়ায় অবস্থিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএম আলম, মোস্তাফিজুর রহমান কাজল, এমডি মাকসুদুর রহমান মৃদুল, এমডি আবুল কাশেম মোল্লা, মোস্তফা জালাল কাউসার, মেহেদী খান, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ মিজান, এমডি আলাউদ্দিন, এমডি রাজ্জাক সহ আরো অনেকে।
সবশেষে সকলকে বিশেষ ইফতার ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি হাফিজ খান সোহায়েল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com