• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬ ১:৪০
আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬ ১:৪০

96852220 1

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

“নো ভিসা ও পাসপোর্ট ফি কমানো, বিমান কর্তৃক রিটার্ন টিকেটে ট‍্যক্স বৃদ্ধি করার তীব্র প্রতিবাদ সহ বিমানের ভাড়া কমানো,এবং ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকরন করার জোর দাবি,

সাজেল আহমেদ
ছবিঃ প্রতিনিধি

“বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে কমিউনিটি সভা এবং ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি কমিউনিটিতে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রতিজ্ঞা ব্যক্ত করে

আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজন ২৮ শে জুন রোববার ১ ঘটিকায় ওয়েলফেয়ার সেন্টারে সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারপার্সন ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান শহীদুল্লাহ্ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর,এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বৃটেনের ওয়েলস পার্লামেন্ট মেম্বার হিউ টমাস এম এস ও কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী,আলহাজ্ব আলী আকবর, এম এ মালিক, গোলাম মর্তুজা,ওয়েলফেয়ার ট্রেজারার

শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক সেক্রেটারি আসকর আলী,ডিরেক্টর মাহমুদ হোসাইন ও ডিরেক্টর রকিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

9659852 30

দোয়া ও মিলাদ পরিচালনা করেন বিশিষ্ট মাওলানা হালিম উদ্দিন নূরী ও হাফিজ মাওলানা ফারুক আহমেদ।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর সহ বক্তারা অবিলম্বে “নো ভিসা ও পাসপোর্ট ফি কমানো, এনআইডি কার্ড সার্ভিস সহজ করা,বিমান কর্তৃক সব রুটেই ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। তবে সবচেয়ে বেশি বৃদ্ধি করা হয়েছে যুক্তরাজ্য রুটে।যুক্তরাজ্য থেকে বাংলাদেশে রিটার্ন প্রতিটি টিকেটের জন্য ২০৭ পাউন্ড ট‍্যক্স বৃদ্ধি করার

তীব্র প্রতিবাদ সহ বিমানের ভাড়া কমানো,এবং সিলেটের ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকরন করার জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য যে, বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে আজবধি কার্ডিফ কমিউনিটির উন্নয়নে ও,মানবতার কল্যাণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com