• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খসরুজ্জামান খসরু‘র শাশুড়ির মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ ৩:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ ৩:৪৫

96666596

খসরুজ্জামান খসরু‘র শাশুড়ির মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু‘র মমতাময়ী শাশুড়ি বার্ধক্যজনিত কারণে গত ০৬ জানুয়ারি ২০২৬, রোজ মঙ্গলবার রাত ৯ ঘটিকার সময় লন্ডনের একটি স্থানীয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

আজ এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘’ খসরুজ্জামান খসরু‘র শাশুড়ির মৃত্যুতে মরহুমার পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । মরহুমা তাঁর নিজ এলাকার মানুষের কাছে একজন ধার্মিক, মহিয়সী ও রত্নগর্ভা নারী হিসাবে অত্যন্ত সুপরিচিত ছিলেন এবং তাঁর মেধা ও শ্রম দিয়ে সন্তানদের সুশিক্ষিত ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি সমাজ সেবার অংশ হিসেবে দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও ছিলেন উদারহস্ত যা এলাকাবাসী চিরকাল স্মরণ রাখবে ।‘’

শোকবার্তায় আবুল কালাম আজাদ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com