• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচন ২৬ এপ্রিল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ১:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ১:৩৪

965842596

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচন ২৬ এপ্রিল

প্রেস বিজ্ঞপ্তি

লন্ডন, ১৫ অক্টোবর ২০২৫: গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের স্থগিত নির্বাচন আগামী ২৬শে এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়। একই সাথে, দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য চারটি নতুন ঘর নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা সংগঠনের অন্যতম প্রধান উদ্দেশ্যকে আরও শক্তিশালী করবে।

সংগঠনের দুটি প্যানেলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে, দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের সাথে আলোচনার পর নির্বাচন স্থগিত করে কার্যকরী কমিটির উপর নির্বাচনের তারিখ নির্ধারণের দায়িত্ব অর্পণ করা হয়। এরই ধারাবাহিকতায়, গত ১৪ই অক্টোবর মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় নির্বাচনের নতুন তারিখ চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব এমদাদ হোসেন টিপু এবং সাধারণ সম্পাদক জনাব মাসুক আহমেদ।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নতুন একটি নির্বাচন কমিশন গঠন করা হবে এবং আগামী ২৬শে এপ্রিল ২০২৬ রবিবার গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পর্যন্ত বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য আগামী ১০ই নভেম্বর সন্ধ্যা ৮:০০ ঘটিকায় একটি বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

সংগঠনের অন্যতম প্রধান উদ্দেশ্য – গরিব ও গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণ – বাস্তবায়নে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায়, বাঘা, লক্ষণাবন্দ, বাদেপাশা ও পৌরসভায় গৃহহীনদের জন্য মোট চারটি ঘর নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই উদ্যোগ এলাকার অসহায় মানুষের জন্য একটি স্থায়ী আশ্রয়স্থল নিশ্চিত করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আসছারুল ইসলাম, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মিকাইল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম শামুন, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী হোসেন, ফান্ডরাইজিং সেক্রেটারি কিবরিয়া ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মহিবুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ নাদির আহমেদ, নির্বাহী সদস্য সৈয়দ নজরুল ইসলাম, ফেরদৌস আলম, বেলাল হোসেন, সাব্বির আহমেদ শাহেদ, মনজুর আহমেদ শাহনাজ, মোরশেদ আলম চৌধুরী রাহি, মুজিবুর রহমান, এতোয়ার হোসেন মুজিব, রোমান আহমেদ চৌধুরী, হোসেন আলী তাজ, জি এম অপু শাহরিয়ার, বাবরুল ইসলাম, সোহেল আহমেদ, জাহাঙ্গীর হোসেন এবং জাকির হোসেন।

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের এই সময়োপযোগী পদক্ষেপগুলো সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com