• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলুম নির্যাতন করে কোথাও স্বৈরাচার টিকে থাকতে পারেনি : গিয়াস কাদের চৌধুরী

প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ ৮:৩৫
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ ৮:৩৫

96666985 1

জুলুম নির্যাতন করে কোথাও স্বৈরাচার টিকে থাকতে পারেনি : গিয়াস কাদের চৌধুরী

এম এনাম হোসেন, আরব আমিরাত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছরে জুলুম অত্যাচারের শিকার অসহায় মানুষ গুলোর আর্তনাদ মহান আল্লাহ পাক কবুল করেছেন। যে কারনেই ফ্যাসিবাদী হাসিনা এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। হাসিনার ভয়াবহ এই পরিনতির মধ্য দিয়ে আবারও প্রমান হয়েছে জুলুম নির্যাতন করে কোন স্বৈরাচার দীর্ঘস্থায়ী হয়নি‌। গতকল সোমবার (৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতস্থ প্রবাসী রাউজানবাসীদের সাথে সৌজন্য এক সাক্ষাৎ অনুষ্ঠানে দুবাই সফররত সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী একথা বলেন।

তিনি আরো বলেন, রাউজানে শুধু স্থানীয় নেতাকর্মী নয় বিএনপির প্রবাসী সমর্থকদের উপরও সমানভাবে জুলুম নির্যাতন করেছে আ:লীগের সাবেক অবৈধ এমপি ফজলে করিম জুইন্যার নেতৃত্বে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। ধরে নিয়ে মোটা অংকের চাঁদা আদায় করা হয়েছে, আয়না ঘরে নিয়ে গেয়ে অমানবিক নির্যাতন ও হত্যা করেছে বিএনপির অনেক নেতাকর্মীদের। শুধু পুরুষ নয় অসহায় অনেক মহিলা শ্লীলতাহানি সহ নির্যাতনের শিকার হয়েছে ফজলে করিম জুইন্যা গংদের হাতে। খুন হয়েছে ছাত্রদল নেতা নুরুল আলম নুরু, হাসেম, মুছা সহ অসংখ্য বিএনপির নেতাকর্মী।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, বিগত বছর গুলো বিভীষিকাময় একটি সময়ের মধ্যে দিয়ে পাড় করেছে রাউজানের মানুষ। আমরা তার পরিবর্তন চায়। একটি সুন্দর-সমৃদ্ধি শালী, সন্ত্রাস ও মাদকমুক্ত রাউজান প্রতিষ্ঠা করতে চাই। সাধারন মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতকরন চাই।

তিনি বলেন, বিএনপি গনমানুষের দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান মানুষের কল্যানে পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। সে লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের ভাবমুর্তি বাড়াতে প্রবাসীদের ভূমিকা অপরিহার্য। আমিরাতের কানুনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের ভাবমুর্তি উজ্জ্বল করার জন্য আহবান জানাচ্ছি। সংযুক্ত আরব আমিরাতে বসবাসররত রাউজানবাসী সহ সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের প্রতি রইল আমার শুভেচ্ছা ও নিরন্তর শুভ কামনা।

আমিরাতের রাউজান প্রবাসীদের পক্ষ থেকে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান‌। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব শরাফত আলী, নাসিম উদ্দিন চৌধুরী, এম এনাম হোসেন, তছলিম উদ্দিন চৌধুরী, হাবীবুর রহমান, রুস্তম আলী চৌধুরী, আলী আজগর, নজরুল ইসলাম, রফিক চেয়ারম্যান, সিরাজুল ইসলাম নওয়াব, জাকির হোসেন, শওকত হায়াত খান, নাছির উদ্দিন, দিদারুল আলম, আজিজ উদ্দিন, রবিউল হোসেন, বোরহান উদ্দিন সহ আমিরাত কমিউনিটি ও বিভিন্ন সংগঠনের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com