• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমান-কে যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪০
আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪০

9685210

তারেক রহমান-কে যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,
জনতার আওয়াজ,লন্ডন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করায় দলের চেয়ারম্যান সহ নবনির্বাচিত সকল সংসদ সদসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। আজ বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী চিন্তাধারা ও পরিকল্পনায় দেশের জনগণ আশান্বিত হয়ে সারা দেশে ধানের শীষকে বিজয়ী করেছে। বিএনপি হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গনতন্ত্রের অতন্ত্র প্রহরী। বিএনপির রাজনীতি হচ্ছে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। দেশের প্রতিটি সংকটকালীন সময়ে বিএনপি বাংলাদেশর নেতৃত্ব দিয়েছে।যে ভাবে অতীতে নেতৃত্বে দিয়েছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী মাদার অফ দেমোক্রেসী মরহুমা দেশেনেত্রী বেগম খালেদা জিয়া। আজ আবারও বাংলেদেশকে গণতান্ত্রিক পদযাত্রায় উত্তরণের দায়িত্বও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাঁধে এসে পড়েছে। ১৮ কোটি মানুষের আশা আকাঙ্খার প্রতিক বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অতীত অভিজ্ঞতার আলোকে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে “সবার আগে বাংলাদেশ” নীতিতে আগামীর বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে সক্ষম হবে, ইনশাআল্লাহ ।

বিবৃতিতে নেতৃদয় আরও বলেন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ সালের জাতীয় সাধারণ নির্বাচনে দেশে নবজাগরন সৃষ্টি হয়েছে। দেশবাসী বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যক আসনে বিজয়ী করে গুরু দায়িত্ব অর্পণ করেছে। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকলের সহযোগিতায় বিএনপি সেই গুরু দায়িত্ব দৃঢ়ভাবে পালনে সক্ষম হবে। জাতী ফিরে পাবে তার হারানো আত্মমর্যাদা, আগামীর বাংলাদেশ হয়ে উঠবে স্বনির্ভর ও দূর্নীতিমুক্ত । যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। ইনসাফ প্রতিষ্ঠা হবে সমাজের সর্বস্তরে।বিবৃতিতে নেতৃদয়, মহান মুক্তিযুদ্ধের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ এবং ২৪ শের গণঅভ্যুত্থানের পর দেশের তরুন সমাজের আশা আকাঙ্খার প্রতিফলন ও প্রবীণদের অভিজ্ঞতার আলোকে দলের গ্রহীত ৩১ দফা রাস্ট্র বিনির্মাণের পরিকল্পনা সফল ভাবে বাস্তবায়ন করতে দলের সকল নেতাকর্মীদের পাশাপাশি দেশের আপামর জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com