• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবার পেলো ৬৫ লাখ টাকা

প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪ ১১:২৩
আপডেট: বুধবার, ১০ জুলাই, ২০২৪ ১১:২৩

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবার পেলো ৬৫ লাখ টাকা

এম এনাম হোসেন, ইউএই থেকে

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কামাল উদ্দিনের পরিবারকে সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দুই বছর আইনি লড়াইয়ের পর নিহত কামাল উদ্দিনের দুই মেয়ে, স্ত্রী ও পিতা মাতার হাতে মোট ৬৫ লাখ টাকার চেক তুলে দেন সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির নেতৃবৃন্দ।

সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উর রহমান রুহেল বলেন, দীর্ঘদিন ধরে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত অনেক সমাজসেবামূলক কাজ করে আসছে। ইতিমধ্যে তারা সংযুক্ত আরব আমিরাতে মারা যাওয়া অর্ধশতাধিক বাংলাদেশির লাশ দেশে পাঠিয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত কামাল উদ্দিনের পক্ষ আইনি সহায়তা লড়ে ক্ষতিপূরণ আদায় করেছে যা প্রশংসার দাবী রাখে।

মিরসরাই সমতিরি সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমরা সমিতির পক্ষ থেকে একটি মামলা করি। প্রায় দুই বছর পর মামলার রায় হয় । এতে কামাল উদ্দিনের দুই মেয়ে, স্ত্রী ও পিতা মাতার পরিবার ৬৫ লাখ টাকা পায়। আজ মিরসরাইয়ের এম.পি মাহবুব উর রহমান রুহেলের মাধ্যমে আমরা ঐ পরিবারে হাতে চেক হস্তান্তর করি। আগামীতেও সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতি প্রবাসীর যেকোনো সমস্যায় পাশে থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com