• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পর্তুগাল বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৭:৩৪
আপডেট: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৭:৩৪

9663230

পর্তুগাল বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,জনতার আওয়াজ,
লন্ডন

পর্তুগাল বিএনপির উদ্যোগে বিজয় দিবস ও বাংলাদেশে বিএনপির সকল রাজবন্দীর মুক্তির দাবিতে আলোচনা ও প্রতিবাদ সভা ভার্চুয়াল মাধ্যম জুমে গত রবিবার সন্ধা ৬ টায় আয়োজন করা হয়। পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ তালুকদার এর সঞ্চালনায়
আলোচনা ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মালেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আয়ারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি হামিদুল নাসির, পর্তুগাল বিএনপির সহসভাপতি কাজল আহমেদ,জাহির আলী, ফ্রান্স বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা , স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহিদুর রহমান মহান বিজয় দিবস আমরা কিভাবে পেলাম তা নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর অবদানের কথা তুলে ধরেন,পাশাপাশি আওয়ামী সরকারের শাসনে বাংলাদেশ গনতন্ত্রকে কবর দেওয়া হয়েছে বলে তীব্র সমালোচনা করেন।

9666323

প্রধান বক্তার বক্তব্যে এম এ মালেক বলেন,অবৈধ সরকারকে বিতাড়িত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ব হয়ে কাজ করতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,পর্তুগাল বিএনপির উপদেষ্টা জহিরুল ইসলাম মিলন, যুগ্ন সাধারণত সম্পাদক মনজুরুল ইসলাম জিন্নাহ , শেখ খালেদ আহমেদ মিনহাজ ,
ছায়েফ আহমেদ সুইট ,আলী হোসেন লিটন, সাইফুল হক, সাংগঠনিক সম্পাদক লিটন কাদেরী, সাবেক ছাত্র নেতা গিলমান চৌধুরী , দিলোয়ার আহমেদ রাফি ,পর্তু বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক , আব্দুল কাইয়ুম ভুইয়া লিটন, আক্তার হোসেন, জাহেদ আহমেদ,
সোহাগ আহমেদ,ডিজু আহমেদ,আরাফাত সানি, আমান আহমেদ, রুবেল চৌধুরী,
আশরাফ উদ্দিন ।বক্তাগণ অবিলম্বে দেশনেত্রী সহ সকল রাজবন্দীর মুক্তি কামনা করেন।

পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েফ আহমেদ সুইট তার বক্তব্যে বলেন, আমরা যারা পর্তুগাল থেকে চলে এসেছি যদি দায়িত্ব দেন নতুন কমিটি করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো,
নতুবা আমাদের সবাইকে বাদ দিয়ে পর্তুগালে যারা বসবাস করেন তাদেরকে নিয়ে সুন্দর একটি কমিটি করে পর্তুগাল বিএনপির কর্যক্রমকে গতিশীল করার সুযোগ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান সাহেবের কাছে আহবান জানান, উপস্থিত কার্যনির্বাহী কমিটির সবাই এতে সহমত প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ , কায়ছল ইসলাম সাবেক গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি এমদাদ রহমান স্বপন, পর্তুগাল বিএনপি নেতা শাহাব উদ্দিন,স্বপন পাটোয়ারী , আফিল উদ্দীন, মোহাম্মদ আমান ,সোয়েব চৌধুরী ,ইব্রাহিম , মহীন উদ্দীন সহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com