• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মালয়েশিয়ার জোহর রাজ্যে দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান

প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ৩:৩৫
আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ৩:৩৫

960005 6

মালয়েশিয়ার জোহর রাজ্যে দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান

জনতার আওয়াজ ডেস্ক

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দুই দিনব্যাপী মোবাইল কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনি ও রোববার (২৪ ও ২৫ আগস্ট) জোহর বাহারু শহরের অগ্রণী রেমিট্যান্স হাউস থেকে এ মোবাইল কনস্যুলার ক্যাম্প আয়োজন করা হয়।

এসময় জোহর বাহারু শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এমআরপি পাসপোর্ট বিতরণসহ প্রয়োজনীয় বিভিন্ন কনস্যুলার সেবাগুলো প্রদান করা হয়।

96668596 19

মোবাইল কনস্যুলার সেবা প্রদান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন কাউন্সেলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্য কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলের মার্কেটিং ম্যানেজার আরমান পারভেজ মুরাদ ও অন্য প্রতিনিধিরা এবং বিপুল সংখ্যক সেবাপ্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা প্রদানকালে অগ্রণী রেমিটেন্স হাউসের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। এদিকে হাইকমিশনের বিশেষ উদ্যোগ স্বাগত জানিয়েছেন সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিসহ কমিউনিটির নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com