• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিশিগান বিএনপি’র পাঁচ সদস্য বিশিস্ট কমিটি গঠন

প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ১২:২২
আপডেট: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ১২:২২

ScreenHunter 9045 Aug. 25 19.30

মিশিগান বিএনপি’র পাঁচ সদস্য বিশিস্ট কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপি’র পাঁচ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়েছে । গত ২০ আগস্ট বোরবার হ্যামট্রামিক সিটিতে একটি রিয়েল স্টেট অফিসে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়ালি এই নতুন কমিটির ঘোষণা দেন। এসময় মিশিগান বিএনপি”র শতাধিক নেতাকর্মীর উপস্হিত ছিলেন । নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন সভাপতি পদে দেওয়ান আকমল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, সাধারন সম্পাদক পদে সেলিম আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল হোসেন লিলু এবং সাংগঠনিক সম্পাদক মন্জুরুল করিম তুহিন ।
শুরুতে বিশেষ অতিথি উত্তর আমেরিকার দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপি”র কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন তাঁর শুভেচ্ছা বক্তব্যে ভেদাভেদ ভুলে সকলকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করার আহবান জানান।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও মিশিগান বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য হাজী নিজাম উদ্দীনের সভাপতিত্বে এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ফখরুল ইসলাম লয়েছের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী এডভোকেট জেবুন্নাহার, নির্বাচন কমিশনের সদস্য ফখরুল ইসলাম লয়েছ, খন্দকার ইউসুফ কামাল, হাজী নিজাম উদ্দিন আহমদ, সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল ও তারেক আহমদ চৌধুরী প্রমুখ ।

সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবাসীর জন্য দোয়া করা হয় । দোয়া পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপদেষ্টা সদস্য হাজী নিজাম উদ্দিন ।

উল্লেখ্য, যে গত ৮ জুলাই দ্বি-বার্ষিক সম্মেলনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সিনিয়র উপদেষ্টাবৃন্দের সমন্বয়ে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি নিজ নিজ পদে প্রার্থীগনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা করেন ।

এদিকে, নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিএনপির নেতৃবৃন্দ। ও
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিশিগানের সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মারুফ হোসেন খান, সিনিয়র যুগ্মসম্পাদক হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান রেজা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com