• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৮:১৩
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৮:১৩

96323592

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইস্ট লন্ডনের একটি হোটেলে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি ড. জয়নুল আবেদীন রোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমেদ ফয়সল চৌধুরী।

বক্তব্য রাখেন, উপদেষ্টা মোহাম্মদ মকিস মনসুর। আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি, সাংবাদিক নুরুল ইসলাম, মুন কোরেশী, হেলেনা ইসলাম, আমিনুল হক জিলু, আসমা মতিন, হেনা বেগম, মিছবা মাসুম, সুয়েল আহমেদ, মুফতি সৈয়দ মাহমুদ আলী, জলি বেগম, এম ডি শাহীন আহমেদ, রোমান আহমদ, এম ডি শামসুজ্জামান, জুবেল বেলাল, দীপা হক, উর্মি রহমান, শেখ লাকী ও আল জাবীরসহ আরও অনেকে।

বক্তারা প্রবাসে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধন আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন পেশাগত ও সামাজিক উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com