• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক ডিভিশন–১ এর উদ্যোগে লন্ডনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৪:২৯
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৪:২৯

96333260 3

যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক ডিভিশন–১ এর উদ্যোগে লন্ডনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ, লন্ডন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার রিজিওনাল জোন–১ এর আওতাধীন সাংগঠনিক ডিভিশনের সকল জোনের সদস্য ফর্ম সংগ্রহ ও জমাদান এবং জোনাল কমিটি গঠন কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে, পাশাপাশি যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার উদ্দেশ্যে গত ০৮ জুন ২০২৬ ইং তারিখে ইস্ট লন্ডনের একটি কনভেনশন সেন্টারে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

966659852

যুক্তরাজ্য যুবদলের রিজিওনাল–১ এর সহ-সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী।

9659852 6

সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে প্রবাসে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবদলের প্রতিটি ইউনিটকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে এবং তৃণমূল পর্যায় থেকে সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে।

ScreenHunter 23448 Jun. 10 23.24

তারা আরও বলেন, প্রয়োজন অনুযায়ী সংগঠনের কাঠামো সম্প্রসারণের মাধ্যমে কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা অপরিহার্য বলে তারা উল্লেখ করেন।

বক্তারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সংগঠনের ভেতরে ঐক্য ও শৃঙ্খলা সুসংহত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন, যা সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন।

এছাড়া তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনার প্রতি তারা আস্থা প্রকাশ করেন এবং তার নির্দেশনা অনুসরণ করেই সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালীভাবে এগিয়ে নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন।

b9761095 2ef1 48d6 ac0b 917fa845ed93

বক্তারা আরও শ্রদ্ধার সাথে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন এবং তাদের রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বকে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন ।

তারা বলেন, এই নেতৃত্ব ও আদর্শকে সামনে রেখে প্রবাসে যুক্তরাজ্য যুবদল অতীতেও শক্তিশালী অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি আখতার আহমদ শাহীন, সুরমান খান, জিতু মিয়া জায়গীরদার, শাহজাহান আলম, সানুর মিয়া, আব্দুল খয়ের, নাসিম আহমদ, কবির মিয়া, সুলতান আহমদ ইমন, আমিনুল ইসলাম সামাদ, নুনু মিয়া, মাহমুদুর রহমান রিয়াদ, আবু তাহের, আব্দুল ওয়াহিদ আলমগীর, সহ-সভাপতি (রিজিওনাল–২) রাকিব আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমদ সুমন, নুরুল আলী রিপন, ড. শেখ মনসুর রহমান, শাকিল আহমদ, মিয়া মোহাম্মদ জামিল, শেখ জাহাঙ্গীর আলম, মিলাদ হোসেন রুবেল, কাজী তাজ উদ্দিন আহমদ (আকমল), রাহেল আহমদ, আব্দুল কাইয়ুম, এস এম আতিকুর রহমান, জায়েদ মানিক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আতিক রহমান মিয়া, তারেক আল জুবায়ের, শাহিন মিয়া, আমিনুল ইসলাম, এমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মামুন, নিয়ামুল হক মেক্সিম, মোহাম্মদ শাহজাহান, সৈয়দ মামুন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, মোঃ মাছরুল হোসেন, নুরুল হক, আব্দুর রহমান বুলবুল, প্রচার সম্পাদক শিপন আহমদ, সহ-প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, দফতর সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সহ-দফতর সম্পাদক দিলদার হুসেন সুমন, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুর রহমান আকাশ, সহ কোষাধ্যক্ষ আজমির বক্স মজুমদার জনি, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম জিলু, ক্রীড়া সম্পাদক মোঃ সাইফুর রহমান, সহ ক্রীড়া সম্পাদক রবিন হাওলাদার, সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনান চৌধুরী আহাদ প্রমুখ।

9632695

অন্যান্যদের মধ্যে লন্ডন ডিভিশনের প্রায় ১৫টিরও অধিক জোনের অর্ধ সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com