• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাম্মী আক্তারের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে নিউইয়র্কস্থ হবিগন্জ জেলাবাসীর মতবিনিময়

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ৪:০৮
আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ৪:০৮

শাম্মী আক্তারের যুক্তরাষ্ট্র আগমন

শাম্মী আক্তারের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে নিউইয়র্কস্থ হবিগন্জ জেলাবাসীর মতবিনিময়

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জেকসন হাইটস, নিউইয়র্কে যুক্তরাষ্ট্রস্থ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হবিগন্জ জেলারবাসীর উদ্যোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক, হবিগন্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাম্মী আক্তার এর সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হবিগন্জ বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড.সালেহ আহমদের সভাপতিত্বে ও নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক সাধরন সম্পাদক মো: রেজাউল আজাদ ভূঁইয়া-রেজুর সঞ্চালনায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাষ্ট বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন।
শাম্মী আক্তার তার বক্তব্যে বলেন- চুনারুঘাট মাধবপুর আসনে দল মনোনিত করলে জনগনকে সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টায় এই আসনে বিজয়ী হয়ে ইতিহাস গড়ব। মুক্তিযুদ্ধের সময় মাধবপুরে সেক্টর বন্টন সভায় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের উপস্থিতির কথা স্মরন করিয়ে বলেন এই আসন বিএনপি কখনই বিজয়ী হয়নি এবার জনগনকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় এনে দিব।
তিনি বলেন বিএনপি জনগনের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরচালনার দায়িত্ব পেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেয়া হবে। অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স উল্ল্যেখযোগ্য ভূমিকার জন্য প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন। নিউইয়র্কে বসবাসরত
চুনারুঘাট মাধবপুরের বিভিন্ন সামাজিক ও রাজনৈক নেতৃবৃন্দ সহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক লোক অনুষ্ঠানে অংশ গ্রহন করে “চুনারুঘাট – মাধবপুর”আসনের সম্ভাব্য প্রার্থী শাম্মী আক্তার কে ফুলেল শুভেচ্ছা জানান।
উক্ত অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেল- ডেমোক্রেট লিডার এটর্নি মঈন চৌধুরী যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোশারফ সবুজ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দীন ভূঁইয়া,যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহদ, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক- সাইফুর খান হারুন,নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর)সাধারন সম্পাদক ফয়েজ আহমদ চৌুরী, সিনিয়র সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন,আজমীরীগন্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিবুর রহমান সওদাগর, বেসরকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আমীর তালুকদা ফারুক,কমিউনিটি লিডার সৈয়দ নজমুল হাসন কোবাদ, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আতিকুল হক আহাদ,মিজানুর রহমান মিজান, কমিউনিটি লিডার,আসকির মিয়া, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামছুল আলম শামীম,সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম, আ: রউফ জলাই। হবিগন্জ জেলা জাসাস সাবেক সাধারন সম্পাদল আবুল কালাম আজাদ টিপু। হবিগন্জ জেলা ও বৃন্দাবন কলেজের সাবেক ছাত্রনেতা – শামছুল ইসলাম, সোহাগ আফসার, হাবিব জুয়েল, কয়েস চৌুরী, শাহবাজ আহমদ, মো: ইমন, রাহুল ইসলাম প্রমুখ।
বক্তাগন – রাজপথের অগ্নিকন্যা খ্যাত চুনারুঘাট মাধবপুরবাসীর দূর্দিনের কান্ডারী রাজপথের নেত্রী শাম্মী আক্তার শাম্মীকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনিত করতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মহাসচিব ও স্থায়ী কমিটির নেতৃবৃন্দের প্রতি উদ্যাত্ম আহ্বান জানান।
ফ্যাসিষ্ট সরকার বিরোধী আন্দোলনে নির্যাতন নিপীড়নের শিকার প্রিয় নেত্রীকে দেখতে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশীদের প্রাণকেন্দ্র জেকসনহাইটসে বিপুল সংখ্যক লোকের উপস্থিতি ছিল লক্ষনীয়। মধ্যরাতে নৈশভোজ শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com