• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সমগ্র বিশ্ববাসীকে যুক্তরাজ্য বিএনপির পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৯:৫৬
আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৯:৫৬

9653203

সমগ্র বিশ্ববাসীকে যুক্তরাজ্য বিএনপির পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি
ছবি সংগৃহীত
যুক্তরাজ্য ও বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ এক বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমানদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে। সংযম ও আত্মশুদ্ধির মাস মাহে রমজানের পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব। ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে নিবিড় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির বোধে উদ্দীপ্ত করে ঈদুল ফিতরের উৎসব।

দীর্ঘদিন পর এবার দেশের মানুষ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ঈদুল ফিতরের উৎসব আনন্দের সাথে উদযাপন করছে।পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে গভীরভাবে স্মরণ করছি দেশের গনতন্ত্র প্রতিষ্ঠায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানকে। সেই সাথে স্মরণ করছি, গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার আদায়ের সংগ্রাম সহ ২৪ শের জুলাই আগস্টে নিহত সকল শহীদদের যারা ইতোমধ্যে আমাদের মাঝ থেকে চলে গেছেন এবং বিগত ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী কর্তৃক গুম, পঙ্গু, জেল জুলুম ও নির্যাতন-নিপীড়নের শিকার দলীয় নেতাকর্মী ও তাদের পরিবারকে ।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করায় মহান রাব্বুল আলামীনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গনতন্ত্রের বিকাশ ও উন্নয়নের অগ্রযাত্রায় ইতিমধ্যে বিএনপি সরকারের গৃহীত সকল কর্মসূচী আপমর জনসাধারণের মধ্যে আশার আলো সঞ্চার করেছে। আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি, মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের গৃহীত কর্মসূচীর মাধ্যমে জাতী ফিরে পাবে তার হারানো আত্মমর্যাদা, আগামীর বাংলাদেশ হয়ে উঠবে স্বনির্ভর এবং জনগণ হয়ে উঠবে স্বাবলম্বী । যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। ইনসাফ প্রতিষ্ঠা হবে সমাজের সর্বস্তরে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com