• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন এর মৃত্যুতে মাহিদুর রহমানের গভীর শোক

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪২
আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪২

9633326

সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন এর মৃত্যুতে মাহিদুর রহমানের গভীর শোক

বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

যুক্তরাজ্য বিএনপির বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড শাখার নেতা বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কায়সারুল ইসলাম সুমন বাংলাদেশ সফররত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান ।

আজ এক শোকবার্তায় মাহিদুর রহমান বলেন, সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন এর মৃত্যুতে মরহুমের পরিবারের মতো দেশে ও প্রবাসে বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের একজন এক নিবেদিত প্রাণ । গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তার অবদান ছিল অপরিসীম । সাংবাদিকতার পাশপাশি কমিউনিটির সেবায় তিনি ছিলেন সর্বদা অগ্রগামী। তিনি সকলের কাছে একজন সজ্জন, বিনয়ী ও সাহসী নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তার নেতৃত্বের গুণাবলী সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে আমরা সমাজের একজন বিচক্ষণ ত্যাগী নেতাকে হারালাম।

শোকবার্তায় মাহিদুর রহমান আরও বলেন, “মরহুম সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন সমাজ সেবা ও সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন রাজনৈতিক দক্ষ রাজনীতিবিদ। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা করতে যুক্তরাজ্যের পাশাপাশি তার নিজ এলাকা মৌল্ভীবাজার জেলাধীন বড়লেখা ও জুড়ী উপজেলায় বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ”।

শোকবার্তায় মাহিদুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com