• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ,স্বাধীনতার মাস

প্রকাশ: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৬:৫৯
আপডেট: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৬:৫৯

224510

অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ,স্বাধীনতার মাস

স্টাফ করেসপন্ডেন্ট

অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। স্বাধীনতার মাস। একাত্তরের এই মাসে বীর বাঙালি স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ঘোষিত হয় স্বাধীনতা। বাংলার আন্দোলন সংগ্রামের ঘটনাবহুল ও বেদনাবিধুর স্মৃতি বিজড়িত ১৯৭১-এর এই মার্চ মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্বে এসে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা হলেও চূড়ান্ত আন্দোলনের সূচনা হয়েছিল একাত্তরের ১লা মার্চ থেকেই।

৭ই মার্চ বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ভাষণে উজ্জীবিত হয়েছিল পুরো জাতি। ২৫শে মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদাররা গণহত্যা শুরু করলে গর্জে উঠে বীর বাঙালি। ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়। শুরু হয় সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ। স্বাধীনতার এই মাসে পালিত হবে নানা কর্মসূচি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com