• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘অপরাজনীতি চর্চায় বিএনপির ভবিষ্যত আজ প্রশ্নবিদ্ধ’ : কাদের

প্রকাশ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ৯:০৭
আপডেট: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ৯:০৭

9325 2

‘অপরাজনীতি চর্চায় বিএনপির ভবিষ্যত আজ প্রশ্নবিদ্ধ’ : কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

অপরাজনীতির চর্চার কারণে বিএনপি’র রাজনৈতিক ভবিষ্যত আজ প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার ( ১৯ এপ্রিল) নিজ বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

‘দেশে দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে’─ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশ ঠিকই আছে, আসলে দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে বিএনপি’র রাজনীতিতে।

তিনি বলেন, দেশের মানুষ করোনা পরবর্তী সময়ে নিজেদের অবস্থান পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছে। দেশের অর্থনীতিতে এখন ফিরে আসছে চাঙ্গা ভাব। বিএনপি আন্দোলন ও নির্বাচনে অব্যাহত ব্যর্থতায় এখন চোখে সর্ষে ফুল দেখছে।

সেতুমন্ত্রী বলেন, অব্যাহত মিথ্যাচার বিএনপির চলার পথকে স্বয়ংক্রিয় ভাবে অবরুদ্ধ করে দিচ্ছে। বিএনপি’র রাজনীতিই এখন স্বার্থ এবং ক্ষমতার দ্বন্ধে চক্রাবদ্ধ।এ পরিস্থিতি থেকে বের হতে গিয়ে নেতিবাচক রাজনীতির কারণে তারা এখন সমস্যার আরও গভীরে চলে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি’ই এদেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি, তারাই ক্ষমতালোভী দল। বিএনপি’ই মানুষের অধিকারহরণকারী এক ফ্যাসিবাদি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলো যখন তারা ক্ষমতায় ছিলো। গণতন্ত্র রক্ষার নামে তাদের যে মুখরোচক বক্তব্য তার আড়ালে উঁকি মারে ভোটারবিহীন নির্বাচন এবং কারফিউ গণতন্ত্র।

বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা কথায় কথায় গুমের কথা বলেন, অথচ তাদের শাসনামলে অপারেশন ক্লিন হার্টে যাদের অপহরণ, গুম আর নির্বিচারে হত্যা করা হয়েছে – সে কথা তারা একবারও বলে না। চট্টগ্রামে তাদেরই দলের নেতা জামাল উদ্দিনকে কারা গুম করে হত্যা করেছিলো?

বিএনপি নেতারা রাতদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, আর কথায় কথায় বলেন সরকার নাকি কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রক্তকণায় যাদের অনিয়ম, লুটপাট তারা শেখ হাসিনা সরকারের কোন ভালো কাজ সহ্য করবে না এটাই স্বাভাবিক।

কিছুক্ষণের মধ্যে সংঘর্ষ থেমে যাবে, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com