• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধ সমর্থনে কমলাপুরে যুবদলের মিছিল

প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৬:১৭
আপডেট: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৬:১৭

91 1

অবরোধ সমর্থনে কমলাপুরে যুবদলের মিছিল

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী চলমান দশম দফা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কমলাপুর এলাকায় এই মিছিল হয়।

মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, বিল্লাল হোসেন তারেক, আবদুল জব্বার খান; সহ-সাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমন; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত; তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক; কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন; সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চয়ন, গোলাম ফারুক; সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী; সহ-ক্রীড়া সম্পাদক আমানুল্ল্যাহ বিপুল; সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুম্মন, সহ-গ্রাম সরকার সম্পাদক মহিনউদ্দিন রাজু, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে.এস.এম. মুসাব্বির সাফি, সহ-মৎস্য ও পশুপালন সম্পাদক আশরাফুল ফারুকী হীরা; সদস্য মিজানুর রহমান সুমন, রবিউল ইসলাম রবি, সাইদুর রহমান শামিম, আনোয়ার হোসেন জনি, কাওসার সরকার মামুন, হেদায়েত হোসেন ভূঁইয়া।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য রাশেদ আল আমিন শুভ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা অ্যাডভোকেট এমদাদুল হক ইমরান, ফখরুল বিন খালেক, শফিকুল ইসলাম ইমন এবং যুবনেতা সাইফুল বাছির সোহেল উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com