• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী স্বৈরশাহীর পতনে জনগণের বিজয় অত্যাসন্ন: রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ১১:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ১১:৪৭

96587 6

আওয়ামী স্বৈরশাহীর পতনে জনগণের বিজয় অত্যাসন্ন: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট

আওয়ামী স্বৈরশাহীর পতনে জনগণের বিজয় অত্যাসন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‌‘জনগণের ক্রোধকে স্বৈরতন্ত্রের আক্রমণে আটকে রাখা যাবে না। সরকারের পতনের সকল উপাদান স্পষ্ট হয়ে উঠেছে। গুম-অপহরণ ও লাশের মিছিলের ভয়াবহ বাস্তবতায় দুঃশাসনের ছায়া আর প্রলম্বিত হবে না। গণতান্ত্রিক অধিকারের জন্য রাজপথে জনগণের উদ্বেল অভিযাত্রা এখন স্বৈরাচারের সিংহাসনের দিকে অতিসত্বর ধেয়ে আসবে। আওয়ামী স্বৈরশাহীর পতনে জনগণের বিজয় অত্যাসন্ন।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘নিশিরাতের ভোটে ক্ষমতা আঁকড়ে রেখে অবৈধ সরকার দেশব্যাপী এক বর্বর পরিকাঠামো নির্মাণ করেছে। বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিপীড়ণ-নির্যাতনে নিষ্পিষ্ট করতে এক অবিরাম হিংসাযুদ্ধে লিপ্ত রয়েছে সরকার। গণতন্ত্রে স্বীকৃত যে কর্মসূচি, সেই কর্মসূচির উপরও পুলিশ ও নিজেদের সশস্ত্র পেটোয়া বাহিনী দিয়ে নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। অন্যদেশের কাছে নতজানু এই সরকার নিজ দেশের জনগণকে দাবিয়ে রাখতে জনগণেরই টাকায় কেনা অস্ত্র ব্যবহার করা হচ্ছে। এই বর্তমান সরকার পেশীশক্তি ও জিহ্বার ধার দিয়ে গোটা জাতিকে পরাধীন রাখারই সবধরণের বন্দোবস্ত করে যাচ্ছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘গ্যাসের দাম বৃদ্ধিতে মানুষের ধিক্কার, চাল-ডাল-সোয়াবিন তেল বাজার থেকে নিখোঁজ হয়ে যাওয়ায় মানুষের ধিক্কার, বিরোধী দলের প্রতি সংযমহীন ভাষা প্রয়োগে মানুষের ধিক্কার, বিচারহীনতা ও আইনের শাসনের অনুপস্থিতিতে মানুষের ধিক্কার, চরম মুদ্রাস্ফীতি ও মানুষের পকেটকাটা সরকারি নীতির বিরুদ্ধে মানুষের ধিক্কারে নিমজ্জমান সরকার নিজেকে টিকিয়ে রাখার জন্য এখন আরও বেশি রক্তপিপাসু চন্ডমূর্তিতে আবির্ভূত হয়েছে। মানুষের অনুচ্চারিত যন্ত্রণা সরকার উপলব্ধি না করে তারা মরণনেশায় মেতে উঠেছে। অবিচারের শরাঘাতে বিদীর্ণ সারা জাতি। কোথাও ন্যায়বিচারের লেশমাত্র নেই।

রিজভী বলেন, ‘অন্যায়, অবৈধ শাসনকার্যের জন্যই দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। সীমাহীন দুর্নীতি বৃদ্ধি-বিকাশের আদর্শস্থল বর্তমান আওয়ামী সরকার। দুর্নীতির মহাবৃত্তের মধ্যে এক লুটেরাগোষ্ঠী তৈরী হয়েছে যারা ব্যাংক-বীমা-বাজার সিন্ডিকেট প্রত্যেকটি সেক্টরেই দানবের থাবা বিস্তার করেছে। আর এই লুটেরাগোষ্ঠী ফুলে ফেঁপে এত স্ফীত হয়েছে শুধুমাত্র অবৈধ সরকারের আশকারা পেয়ে।

তিনি অভিযোগ করে বলেন, ‘গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে আজ বিএনপি’র ডাকা দেশব্যাপী মহানগরগুলোতে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা একযোগে বর্বর আক্রমণ চালিছে। বরিশাল, খুলনা, নারায়ণগঞ্জসহ আরও কয়েকটি মহানগরে শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রচন্ড বাধা ও হামলা চালানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে বরিশাল মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আলী হায়দার বাবুলকে। বর্তমান সরকার বহুদলের অংশগ্রহণসহ মানুষের সহজাত অধিকারগুলোকে নির্দয় দমনের কষাঘাতে আক্রান্ত করে নির্মূল করতে চায়। আওয়ামী সরকার অনাচার-ব্যর্থতা ও কুপোমুন্ডকতার ওপর ভর করেই দুঃশাসন বজায় রাখতে চায়-যাতে গণতান্ত্রিক শক্তির উন্মেষ না ঘটে।

রিজভী বিভিন্ন মহানগরে পুলিশ ও সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা, হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং এ্যাড. আলী হায়দার বাবুলসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবি করেন।

রিজভী আরও অভিযোগ করে বলেন, ‘বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী হায়দার বাবুলকে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। এবং গতকাল রাতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদের নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল রোডস্থ বাড়িতে বিনা কারণে আওয়ামীলীগ নেতা শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে এবং আশেপাশের দোকানপাট ও গাড়ি ভাংচুর করে। খুলনা মহানগরে পুলিশ অনুমতি দেয়ার পরেও আজ সকালে পুলিশ বিএনপি’র মঞ্চে হামলা চালিয়ে সবকিছু ভেঙ্গে দেয়।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com