• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্ষমতা হারানোর ভয়ে আ’লীগ নেতাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে: ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ ১:৩৫
আপডেট: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ ১:৩৫

963332225

ক্ষমতা হারানোর ভয়ে আ’লীগ নেতাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট

ক্ষমতা চিরস্থায়ী করার বাসনায় সরকার বিরোধী দলের নেতাদের হত্যা-নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ক্ষমতার শেষ সময়ে এসে তারা (আওয়ামী লীগ) এখন মরণ কামড় দিচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে তাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। সময় আর বেশি নেই। এই সরকারের পতন অবশ্যম্ভাবী।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার ক্ষমতা চিরস্থায়ী করার প্রবল বাসনায় দলীয় সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিতভাবে বিরোধী দলকে দমন করার হীন চক্রান্ত করছে। এরই অংশ হিসেবে ধারাবাহিকভাবে হত্যা, নির্যাতন ও চাপাতি দিয়ে কোপানোর কর্মসূচি গ্রহণ করেছে তারা।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে তাদের পালিত সন্ত্রাসীরা বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদের একের পর এক হত্যা করছে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনীকে নির্মমভাবে হত্যা করা তারই একটি নারকীয় উদাহরণ মাত্র।

তিনি বলেন, সহিংস রক্তপাতের মধ্য দিয়ে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। তবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার হবে বাংলাদেশের মাটিতে। এ সময় তিনি বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সব বেআইনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়াও নিহত বদিউজ্জামান ধনীর আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com