• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ছাত্রদলের মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ৯:২২
আপডেট: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ৯:২২

9568

খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ছাত্রদলের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে পুলিশের ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এবং আইজিপি বেনজির আহমেদের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১টায় মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

98574 2

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি মামুন খান, যুগ্ম-সম্পাদক তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, করিম প্রধান রনি, মারুফ এলাহি রনি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আকতার হোসেন, নাছির উদ্দিন নাছির, জহির উদ্দীন আহমেদ, এইচ এম আবু জাফর, সোহেল রানা, শাহজাহান শাওন, সজীব মজুমদার, এবিএম এজাজুল কবির রুয়েল, সাফি ইসলাম, রিয়াদ রহমান, মশিউর রহমান, জিহাদুল ইসলাম রঞ্জু, শরীফুল ইসলাম প্রধান, কাজী শামছুল হুদা, মোস্তাফিজুর রহমান, হাসানুর রহমান, মাসুদুর রহমান মাসুদ, মোস্তাফিজুর রহমান রুবেল, ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন হলের সভাপতি- সাধারণ সম্পাদক সহ প্রায় তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

9537

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে রাজারবাগ পুলিশ ফাঁড়িতে আমাদের পুলিশ বাহিনী প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। পুলিশের গৌরবোজ্জ্বল ভুমিকা সবসময়ই ছিল। কিন্তু বর্তমান পুলিশের আইজি এবং ডিএমপি কমিশনার হালুয়া রুটির লোভে সমগ্র পুলিশ বাহিনীতে অরাজক পরিবেশ সৃষ্টি করেছে। তারা নিজেদের অপকর্ম ঢাকতে পুলিশের পোশাক পড়ে রাজনৈতিক নেতার ভাষায় কথা বলছে। সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বাজে মন্তব্য ছাত্রসমাজ মেনে নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রসমাজকে সাথে নিয়ে দলবাজ পুলিশদের প্রতিরোধ করবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনী বলিষ্ঠ ভূমিকা পালন করেছে কিন্তু সেই পুলিশ বাহিনীকে আজ ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী লীগ সরকারের দোসরে পরিণত করেছে কিছু উর্ধ্বতন কর্মকতা। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে ধৃষ্টতা দেখিয়েছে, তা অনতিবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাই। পুলিশ বাহিনীকে রাজনীতিকরণ করা থেকে বিরত রাখার আহ্বান জানাই। তানাহলে অচিরেই সাধারণ জনগণ এ ধরনের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে।”

9635 7

সদস্য সচিব মোঃ আমানউল্লাহ আমান বলেন, “ প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে পুলিশ প্রধান এবং ডিএমপি কমিশনার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে ধৃষ্টতাপূর্ণ ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের আপামর জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, অবিলম্বে তাদেরকে এই বক্তব্য প্রত্যাহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com