• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ

প্রকাশ: শুক্রবার, ১৭ জুন, ২০২২ ১০:৩১
আপডেট: শুক্রবার, ১৭ জুন, ২০২২ ১০:৩১

966

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের পক্ষ থেকে কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) রাজধানীর মালিবাগ বাজার সংলগ্ন ‘জামিয়া শারইয়্যাহ মালিবাগ’ মাদরাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর পাশাপাশি সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে এ কর্মসূচি পালিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, জ্যেষ্ঠ সহ-সভাপতি মামুন হাসান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শহীন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল প্রমুখ।

আগামীকাল (১৮ জুন) খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের পক্ষ থেকে দেশের সব উপজেলা, থানা ও পৌর এলাকায় কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com