• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্রদলের কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র ফেরানোর আন্দোলন শুরু: মোশাররফ

প্রকাশ: শুক্রবার, ২৭ মে, ২০২২ ৭:৩৪
আপডেট: শুক্রবার, ২৭ মে, ২০২২ ৭:৩৪

8D7991E3 F891 46E4 B127 C9E80ABA14AD

ছাত্রদলের কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র ফেরানোর আন্দোলন শুরু: মোশাররফ

স্টাফ করেসপন্ডেন্ট

ছাত্রদলের কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র ফেরানোর আন্দোলন সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘ সরকার পালানোর পথ খুঁজে না পেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। ছাত্রদলের কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র ফেরানোর আন্দোলনের সূচনা হয়েছে।’

শুক্রবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে ছাত্রদলের এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

ছাত্রদলের হামলায় জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে মোশাররফ বলেন,‘ছাত্রলীগের এই হামলার পেছনে সরকারের ইন্ধন রয়েছে। কোন পথ খুঁজে না পেয়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। ছাত্রদলের এই মিছিলের মাধ্যমেই বিরোধী রাজনৈতিক শক্তিগুলো একত্রিত হচ্ছে।’

ইভিএম ভোট মেনে নেয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ব্যালট পেপারে জনগণ নিজের হাতে ভোট দেবে এমন ব্যবস্থা করার সরকারকে জন্য বাধ্য করা হবে ।

আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন, যদি আপনারা শ্রীলংকার মতো অবস্থা দেখতে না চান তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ না করলে গণভবন থেকে জনগণ বের করে নিয়ে আসবে। ৯০ এর মতন ঢাকার মাটিতে আরেকটি গণঅভ্যুত্থান হবে।

তিনি বলেন, এদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে। সরকার খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে এসে স্বাধীনভাবে রাজনীতি করার ব্যবস্থা করে দেবে। সেটা তো আমাদের সরকার এদেশের নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করবে।

ঢাকা উত্তর বিএনপি’র আহবায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিরুল হক ও দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম মজনুর যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com