• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জবি ছাত্রদলের সভাপতি আসলাম,সম্পাদক সুজন

প্রকাশ: শুক্রবার, ১ জুলাই, ২০২২ ৬:১৪
আপডেট: শুক্রবার, ১ জুলাই, ২০২২ ৬:১৪

20DC02D9 E3C1 4D5C BEDB D725BC7FD1E6

জবি ছাত্রদলের সভাপতি আসলাম,সম্পাদক সুজন

সিনিয়র করেসপন্ডেন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০০৪-০৫ শিক্ষাবর্ষের আসাদুজ্জামান আসলামকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে ইব্রাহিম কবির (মিঠু), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী হাসান হিমেল ও সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি জবি শাখা ছাত্রদলের কমিটি হয়। এতে রফিকুল ইসলাম রফিককে সভাপতি ও আসিফ রহমান বিপ্লবকে সাধারণ সম্পাদক করা হয়। গত বছরের ১৫ অক্টোবর জবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এছাড়া একই সময় বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটি ও ঘোষণা করা হয় এখানে সভাপতি করা হয়েছে আবু হুরায়রাকে এবং সাধারন সম্পাদক করা হয়েছে রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুকে।কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজিব,সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃনুর হোসেন,সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সাইমুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com