• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাঈদ, সম্পাদক রাজু

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ১:০৭
আপডেট: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ১:০৭

9854741

জবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাঈদ, সম্পাদক রাজু

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদুল ইসলাম সাঈদ ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান রাজু নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আইনুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর মেফতাহুল হাসান, ডেপুটি রেজিস্ট্রার জিয়াদুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী নাসির উদ্দিন।

অন্যান্য পদের মধ্যে─ সহ সভাপতি পদে এফ এম নওরুজ্জামান নিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ময়না আকতার, সাংগঠনিক সম্পাদক পদে তৌফিকুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক পদে মোর্শেদ হাসান আসিফ, অর্থ সম্পাদক পদে সুস্মিতা বনিক, প্রচার সম্পাদক পদে শারমিন সুলতানা নিশি, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মাহমুদ তানজীদ, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক পদে সোহেল রানা নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে─ শাহিনুল ইসলাম সাগর, রায়হান সিদ্দিকী আম্মান, রুবেল মিয়া সংরক্ষিত নারী সদস্য পদে, জান্নাতুল শাহরিন অনন্যা ও সানজিদা চৌধুরী পিয়া নির্বাচিত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com