• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়ার আদর্শে ‘কর্তৃত্ববাদী শাসনের’ বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার প্রতিশ্রুতি

প্রকাশ: সোমবার, ৩০ মে, ২০২২ ৯:৪৩
আপডেট: সোমবার, ৩০ মে, ২০২২ ৯:৪৩

128CEA98 5F53 40F5 8C00 C845833394DF

জিয়ার আদর্শে ‘কর্তৃত্ববাদী শাসনের’ বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার প্রতিশ্রুতি

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়েকর্তৃত্ববাদী শাসনেরবিরুদ্ধে সংগ্রাম অব্যাহতরাখার প্রতিশ্রুতি দিয়েছে ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টিএলডিপি।

সোমবার (৩০ মে) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধাজ্ঞাপনের পরসাংবাদিকদের সামনে এলডিপির নেতারা এই মনোভাব প্রকাশ করেন।

শ্রদ্ধাজ্ঞাপনের পর এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে সমস্ত গণতান্ত্রিকশক্তিকে একসঙ্গে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান।

দলের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘জিয়াউর রহমানের কারণে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে দেশে। তলাবিহীনঝুড়ি থেকে বাংলাদেশকে তিনি অর্থনৈতিকভাবে উন্নত করেছেন। তার রাজনৈতিক অর্থনৈতিক কৌশলের কারণে বাংলাদেশস্বমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে। কিন্তু চক্রান্তকারীরা দেশকে এগিয়ে নেওয়ার পথ বাধাগ্রস্ত করতে তাকে শহীদ করেছে।

তবুও জিয়াউর রহমান চিরজাগরুকউল্লেখ করে শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশেরমানুষ স্বাধীনচেতা। বর্তমান অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসনকে সরিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা গণতান্ত্রিক রাষ্ট্রপ্রতিষ্ঠায় তার আদর্শই বাঙালিকে পথ দেখায়। আগামী দিনে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কর্তৃত্ববাদী শাসনেরমোকাবিলা করতে হলে তার রাজনৈতিক আদর্শের কোনও বিকল্প নেই।

সোমবার (৩০ মে) বেলা সোয়া ১১টার দিকে শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানানএলডিপির নেতারা। বিএনপির আনুষ্ঠানিক শ্রদ্ধাজ্ঞাপনের পরই এলডিপির নেতারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। সময়কেন্দ্রীয়নেতা তমিজ উদ্দিন টিটু, এম বাশার, চাষী এনামুল হক, একেএম মহিউদ্দিন, রাশেদুল হক, এস এম বেলাল প্রমুখউপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com