• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭ টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্টিত

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ৪:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ৪:৩৮

96636958

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭ টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্টিত

স্টাফ করেসপডেন্ট

আজ ৩০ জুন ২০২২, ঢাকা মহানগর উত্তর তেজগাঁও জোনের তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানাধীন ২৪, ২৫, ২৫, ২৬, ২২, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি’র ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক ও ডাকসু’র সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।
অনুষ্ঠানের শুরুতেই বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আতাউর রহমান চেয়ারম্যান, মোঃ মোস্তফা জামান, সদস্য আব্দুস সালাম সরকার, আলাউদ্দিন সরদার টিপু, এ্যাডভোকেট আফতাব উদ্দিন জসিম, ফয়েজ আহম্মেদ ফরু, আহসান হাবিব মোল্লা, হাজী মোঃ ইউসুফ, আবুল হাসেম, আবুল হোসেন আব্দুল, এ বি এম এ রাজ্জাক, আমজাদ হোসেন মোল্লা, জিয়াউর রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন-শিল্পাঞ্চল থানাধীন ২৫ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক নাজমুল হক মাসুম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com