• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬ ১:৪২
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬ ১:৪২

96666593

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলেদের নামের সঙ্গে মিলে যাওয়া তিনটি ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ার শিবগঞ্জ ও মোকামতালা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার নতুন গঠিত মীরবাড়ী ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন তিনি।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দুইটি নয়, তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের জন্য চিঠি এসেছে। মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার নতুন গঠিত মীরবাড়ী ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমি চিঠিটি ইনডোর্স করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়েছি। রোববার (২১ জুন) থেকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের কাজ শুরু হবে। আমি ইউএনওকে নির্দেশ দিয়েছি, যেন সাংবাদিকসহ সব ধরনের অংশীজনকে নিয়ে গণশুনানি করে ইউনিয়নগুলোর নাম পরিবর্তন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জের ইউএনও জিয়াউর রহমান বলেন, চিঠিটি পেয়েছি। নির্দেশনা অনুযায়ী দ্রুত কাজ শুরু করা হবে।

এর আগে শুক্রবার (১৯ জুন) ডিসি তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী আজ বিকেলে আমাকে ফোন করেছিলেন। তিনি দুইটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় সদ্য গঠিত তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের পর এ সিদ্ধান্ত এলো।

নামগুলো তার পারিবারিক পদবি ও ও দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় গত সোমবার (১৫ জুন) সংসদে প্রতিমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়তে হয়।

তবে অভিযোগের বিষয়ে সংসদে শাহে আলম বলেন, ‘নামগুলো অলৌকিকভাবে তার ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com