• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১৪ জনের দেহে করোনা শনাক্ত মৃত্যু আরও ২

প্রকাশ: রবিবার, ১০ জুলাই, ২০২২ ১:৫৩
আপডেট: রবিবার, ১০ জুলাই, ২০২২ ১:৫৩

9658525

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১৪ জনের দেহে করোনা শনাক্ত মৃত্যু আরও ২

স্টাফ করেসপন্ডেন্ট

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে বেড়েছে শনাক্তের হার। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও দুজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২০০ জনে।

রবিবার (১০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে গত ২২ জুন প্রায় চার মাস পর দৈনিক করোনা শনাক্ত এক হাজারের কোটা ছাড়ায়। এরপর থেকে প্রতিদিনই হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। প্রায় দুই সপ্তাহ পর শনাক্তের সংখ্যা গত দুই দিন এক হাজারের নিচে। তবে ঈদের ছুটির কারণে পরীক্ষা কম হওয়ায় শনাক্তও কম হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও তেমন কমেনি।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮০টি করোনা পরীক্ষাগারে মোট চার হাজার ৫৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে আগের কিছুসহ পরীক্ষা করা হয় চার হাজার ৬৫৯টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ৬৯টি। পরীক্ষায় ৮১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। ফলে বর্তমানে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জনে।

এদিকে শনাক্ত হাজারের নিচে নামলেও কমেনি সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ১৭ দশমিক ৪৭ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৭ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১২ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৭ ভাগ।

অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মৃতদের নিয়ে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২০০ জনে। নতুন করে মৃতদের দুজনই পুরুষ। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মৃতদের মধ্যে মোট ১৮ হাজার ৬৩৭ জন পুরুষ (৬৩ দশমিক ৮৩ ভাগ) ও ১০ হাজার ৫৬০ জন নারী (৩৬ দশমিক ১৭ ভাগ) রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার নয়জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জনে।

২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সময়ের ব্যবধানে পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com