• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশ বাঁচাতে জনগণের অধিকার ফিরিয়ে দিন: গয়েশ্বর

প্রকাশ: বুধবার, ৮ জুন, ২০২২ ৯:৩৩
আপডেট: বুধবার, ৮ জুন, ২০২২ ৯:৩৩

622F9697 8832 4AFD BB34 E890FB825F9F

দেশ বাঁচাতে জনগণের অধিকার ফিরিয়ে দিন: গয়েশ্বর

স্টাফ করেসপন্ডেন্ট

সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি কারও দেহত্যাগে বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে সরকারের পদত্যাগে। দেশটাকে বাঁচাতে দিন জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিন।

বুধবার (৭ জুন) জাতীয় প্রেসক্লা‌রে সাম‌নে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। গ্যাসসহ নিত্যপণের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল।

প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কয়েকদিন আগে এক সভায় বলেন, ৭ নভেম্বর এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। সেটাকে সরকারের লোকেরা বলতে চায়, তাদের স্বঘোষিত প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী দল কোন খুনিদের দল না। খুন খারাবি বিশ্বাস করে না।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার করার জন্য ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব এর মধ্য দিয়ে বন্দীদশা থেকে মুক্ত হয়ে জনগণের কাতারে এসেছেন। ৭ নভেম্বর জাতীয়তাবাদী দেশপ্রেমী শক্তির একটি অনুপ্রেরণা স্লোগান। এর চেতনা গনতন্ত্রের মুক্তির চেতনা।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। আপনারা বলছেন, আপনাদের নেত্রী কে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা মারার হুমকি দিব কেন? এ অভ্যাস আমাদের নেই, আপনাদের আছে। ওবায়দুল কাদের সাহেব আবার দুঃখ করে বলছেন, আমরা কি আঙ্গুল চুষবো নাকি? প্রতিরাতে তিনি যেটা চুষেন, সেটাই চুষেন। আমরা গণতন্ত্রের কথা বলছি। আমরা গণতন্ত্র চাই।’

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গয়েশ্বর চন্দ্র বলেন, আজকে জিনিসপত্রের দাম বাড়িয়ে জনগণের বারোটা বাজিয়েছে। আপনাদের (সরকারের) বারোটা তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ কোনো নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট দিয়ে অতীতেও আপনারা নির্বাচিত হতে পারেননি ভবিষ্যতেও পারবেন না। অতীতের মতো ফ্যাসিবাদী পুলিশ দিয়ে রাতের বেলা ভোট ছিনতাই করে আর অতীতের মতো ক্ষমতায় থাকার সুযোগ আপনাদের নেই।’

তিনি বলেন, গ্যাসের দাম বাড়লো বিদ্যুতের দাম বাড়লো, নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম বাড়লো। জিনিসের দাম বাড়লে শুধু ক্ষমতা দিয়ে সংসার চলে না। প্রধানমন্ত্রী নাকি স্বপ্নে দেখেছেন যেদিন পদ্মা সেতু উদ্বোধন হবে তারপর দিন নাকি তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। অর্থাৎ বিছানায় যদি তাকিয়ে দেখে বিছানায় একটি বাঘ দাঁড়িয়ে আছে, সামনে বিরাট একটা গর্ত, ডানে গেলে রাস্তাটা আরো খারাপ, অর্থাৎ যেদিকেই তাকায় সেদিকেই যাওয়ার পথ দেখে না।

সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান। আরো বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএন‌পির আহবায়ক আমানউল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com