• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দুবির্ষহ : লেবার পার্টি

প্রকাশ: রবিবার, ২৭ মার্চ, ২০২২ ৬:০২
আপডেট: রবিবার, ২৭ মার্চ, ২০২২ ৬:০২

96858

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দুবির্ষহ : লেবার পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট
দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান।

তিনি বলেন, চাল, তেল-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবন দুবির্ষহ হয়ে উঠছে। তরিতরকারি, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবনে চরম নাভিশ্বাস উঠেছে। সরকার জনগনের সম্পদ লুটপাটে সফল হলেও সাধারণ জনগনের প্রধান সমস্যা দ্রব্যমুল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয়েছে। কালোবাজারী সিন্ডিকেটের কারণে চাল এখন ৭০ টাকা আর তেল ২১০ টাকা। ১০ টাকা চাল খাওয়ানোর মিথ্যা শ্লোগান দিয়ে ক্ষমতায় এসে ১৩ বছরেও জনদুর্ভোগ নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি।

তিনি আরো বলেন, সরকার দলীয় কালোবাজারী সিন্ডিকেট চক্র সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলেছে। আর এই সিন্ডিকেটের সাথে জড়িত সরকারদলীয় লোকজন। ফলে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। দেশজুড়ে অরাজকতা সৃষ্টি হয়েছে। অবিলম্বে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ জীবনের তাগিদে রাস্তায় নামতে বাধ্য হবে।

রবিবার দুপুরে দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে কর্মসুচীতে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম চৌধুরী, যুগ্ম-মহাসচিব হুমাউন কবির, আবদুর রহমান খোকন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মনির হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, যুবমিশন সদস্য সচিব মো. শওকত চৌধুরী প্রমুখ।

নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি বিজয়নগর পানিরট্যাংকি হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

প্রেস বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com