• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নেত্রকোনায় শ্লীলতাহানির পর প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১১:৪৩
আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১১:৪৩

নেত্রকোনায় শ্লীলতাহানির পর প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগনেত্রকোনায় শ্লীলতাহানির পর প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নেত্রকোনায় শ্লীলতাহানির পর প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নেত্রকোনার পূর্বধলায় এক নারীকে শ্লীলতাহানির পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাবুল মিয়া (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যার সদর হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী প্রবাসীর স্ত্রী। বাবুল মিয়া ওই নারীর কাছে আমগাছের লাকড়ি বিক্রি করেন। লাকড়ির টাকা পরিশোধ করতে গতকাল রাত পৌনে আটটার দিকে বাবুলের বাড়িতে যান ওই নারী। এ সময় তাঁকে একা পেয়ে বাবুল শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। একপর্যায়ে ওই নারীর গলায় ওড়না প্যাঁচানো হলে তিনি গুরুতর আহত হন।

ওই নারীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে বাবুল দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তখন ওই নারীর শ্বাসপ্রশ্বাস চলছিল। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত বাবুল মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। তাঁকে আটকের চেষ্টা চলছে বলে জানান পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আল মামুন।
নেত্রকোনার পূর্বধলায় এক নারীকে শ্লীলতাহানির পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাবুল মিয়া (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যার সদর হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী প্রবাসীর স্ত্রী। বাবুল মিয়া ওই নারীর কাছে আমগাছের লাকড়ি বিক্রি করেন। লাকড়ির টাকা পরিশোধ করতে গতকাল রাত পৌনে আটটার দিকে বাবুলের বাড়িতে যান ওই নারী। এ সময় তাঁকে একা পেয়ে বাবুল শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। একপর্যায়ে ওই নারীর গলায় ওড়না প্যাঁচানো হলে তিনি গুরুতর আহত হন।

ওই নারীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে বাবুল দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তখন ওই নারীর শ্বাসপ্রশ্বাস চলছিল। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আ/আ

সর্বশেষ সংবাদ

রাজনীতি-এর আরও সংবাদ

সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com