• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালী যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেফতার মির্জা আলমগীর এর নিন্দা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ৯:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ৯:৪৯

45789 1

নোয়াখালী যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেফতার মির্জা আলমগীর এর নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট

গতরাত ৩ টায় নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “প্রতিহিংসাপরায়ণ বর্তমান সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের স্টীম রোলার চালিয়ে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করতে সীমাহীন হিং¯্ররুপ ধারণ করেছে। আর এই উদ্দেশ্য পূরণে গুম, খুন, অপহরণ ছাড়াও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে। গণতান্ত্রিক শক্তির ওপর কর্তৃত্ববাদের আঘাত আরও তীব্র রুপ ধারণ করেছে। আর এরই ধারাবাহিকতায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেফতার করা হয়েছে। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর এধরণের নিপীড়ণ ও জুলুম নিঃসন্দেহে দেশের জন্য এক অশনি সংকেত। তবে সরকারের ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটাতে জনগণ এখন ঐক্যবদ্ধ হচ্ছে।
নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির জোর দাবি করছি।”
পৃথক বিবৃতিতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতাকে নিষ্কন্টক করতেই দেশব্যাপী জুলুমের রাজত্ব কায়েম করেছে। বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেফতার করেছে পুলিশ। আমি অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com