• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদ্মাসেতুর বাইরে সরকারের কোনো নজর নেই: মান্না

প্রকাশ: রবিবার, ৫ জুন, ২০২২ ১২:০৯
আপডেট: রবিবার, ৫ জুন, ২০২২ ১২:০৯

7D6F130D 804A 41A2 A5B5 625F291B0C97

পদ্মাসেতুর বাইরে সরকারের কোনো নজর নেই: মান্না

স্টাফ করেসপন্ডেন্ট

পদ্মাসেতুর বাইরে সরকারের কোনো নজর নেই: মান্না
ছবি: সালেকুজ্জামান রাজীব
চট্টগ্রামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটলেও পদ্মাসেতু ছাড়া সরকারের অন্য কোনো দিকে লক্ষ্য নেই বলে মন্তব্য করেছেন নাগ‌রিক ঐক‌্যর সভাপ‌তি মাহমুদুর রহমান মান্না। তি‌নি ব‌লেন, ‘সরকার মানুষের জীবনের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না, কেবল মাত্র গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায় এই সরকার।’

রবিবার (৫ জুন) নাগরিক ঐক্যের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়ক পদযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

তিনি বলেন, পুরো মিরপুর আজকে বন্ধ। গতকালও বন্ধ ছিল। গার্মেন্টসের হাজার হাজার কর্মীরা নেমেছে। তাদের দাবি, হয় জিনিসের দাম কমাও নাহলে আমাদের বেতন বাড়াও। সরকার কোনোটাই করতে পারছে না। বরং পদ্মাসেতু উদ্বোধনের নামে দেশব্যাপী কোটি কোটি টাকা খরচ করে উৎসবের প্রস্তুতি নিচ্ছে। তখন চট্টগ্রামে কী হৃদয়বিদারক একটা ঘটনা ঘটেছে। অন্য কোনো দিকে সরকারের লক্ষ্য নাই।

মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ সরকার ভোট দেবে না৷ ভোটের নামে ডাকাতি করবে। এবার আর ডাকাতি করা না গেলে মেশিন দিয়ে ডাকাতি করবে, সে জন্য ইভিএমের কথা বলছে। জিনিসপত্রের দাম কমাতে পারবে না। মানুষের জীবনের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না। কেবল মাত্র গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়।

পদ্মাসেতু হোক সেটা সবাই চায় উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, কিন্তু সরকার এরকম ভাব করছে, আমরা সবাই যেন পদ্মাসেতুর শত্রু। যে সেতু ১২ হাজার কোটি টাকা দিয়ে বানানো যাবে সেটি ইতিমধ্যে ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এত টাকা কীভাবে খরচ হলো আমরা সেটার হিসাব চাই।

দ্রব্যমূল্য বৃদ্ধিসহ দেশের নানা সংকটের দিকে ইঙ্গিত করে মাহমুদুর রহমান মান্না বলেন, এত বড় দুর্যোগের মধ্যে সরকার ঘোষণা দিয়েছে ১০ লাখ লোক জমা করবে। কেন? দেখাবেন যে, আমাদের অনেক শক্তি আছে? আপনাদের তো শক্তি আছেই, আছে বলেই তো ভোট ডাকাতি করেন।

সারা জাতি মিলে পদ্মাসেতু উদ্বোধন উদযাপন করুক এমন দৃষ্টিভঙ্গি সরকারের নেই বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, তারা বলছেন খালেদা জিয়াকে দাওয়াত দেবেন যদি কোনো নিয়মের ব্যত্যয় না হয়। এই সরকার নিয়মের, আইনের বা গণতান্ত্রিক সরকার? যদি না হয় তাহলে আপনাদের এত আইন নিয়ম দেখানোর দরকার কি? এজন্যই আমরা এই সরকারের পদত্যাগ দাবি করছি।

নাগরিক ঐক্য ক্ষমতায় গেলে ৬ কোটি মানুষকে প্রতি মাসে ১ হাজার টাকা করে দেবে। তারা মাসব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে বলেও জানান মাহামুদুর রহমান মান্না।

অনুষ্ঠা‌নে নাগ‌রিক ঐক্যের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতা কর্মী উপ‌স্থিত ছি‌লেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com