• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদ্মায় দুটি ফেরির সংঘর্ষে নিহত-১ আহত-১০

প্রকাশ: রবিবার, ১৯ জুন, ২০২২ ৭:০০
আপডেট: রবিবার, ১৯ জুন, ২০২২ ৭:০০

shariatpur pic

পদ্মায় দুটি ফেরির সংঘর্ষে নিহত-১ আহত-১০

শরীয়তপুর প্রতিনিধি:
পদ্মা নদীর শিমুলিয়া-মঙ্গলমাঝি ঘাট নৌ-রুটে দুটি ফেরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
রোববার ভোর পৌনে ৪টার শিমুলিয়া-মঙ্গলমাঝি ঘাট নৌরুটের শরীয়তপুরের জাজিরা প্রান্তের টার্নিং পয়েন্টে রো-রো ফেরি বেগম রোকেয়া ও সুফিয়া কামালের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সুফিয়া কামাল ফেরিতে থাকা গাড়িতে চাপা পড়ে খোকন শিকদার(৪০) নামে এক গাড়িচালক নিহত হয় । নিহত খোকন ঝালকাঠি জেলার কাঠালিয়া চিংবাখালি এলাকার হারুন শিকদারের ছেলে। তিনি একটি পিক আপ ভ্যানের চালক ছিলেন।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন ও বিআইডব্লিউটিএ মঙ্গলমাঝি ঘাটের শুল্ক আদায়কারী তৌফিকুল ইসলাম জানান, ফেরি সুফিয়া কামাল ৩০টি যানবাহন নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দি থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাচ্ছিল। একই নৌপথে ৩৪টি যানবাহন ও অর্ধশতাধিক যাত্রী নিয়ে মাঝিকান্দির অভিমুখে আসছিল ফেরি বেগম রোকেয়া। দু’টি ফেরি পদ্মা নদীর টার্নিং পয়েন্ট জাজিরা প্রান্তে পৌঁছালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ক্ষতিগ্রস্থ হয় দু’টি ফেরি সামনের অংশ। বিকল হয়ে যায় বেগম রোকেয়া ফেরির গাড়ি ওঠা-নামার র‌্যাম্প। এ সময় সুফিয়া কামাল ফেরিতে থাকা একটি গাড়িতে চাপা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন। এতে ফেরিতে থাকা ১০/১২টি গাড়ির ক্ষতি হয়। পরবর্তীতে সুফিয়া কামাল শিমুলিয়া ঘাটে ও বেগম রোকেয়া মাঝিকান্দি ঘাটে পৌঁছে নোঙ্গর করেছে। অন্যান্য যাত্রীরা নিরাপদ রয়েছে।
সুফিয়া কামাল ফেরির মাস্টার মোহাম্মদ হাসান বলেন, নদীতে পানি বৃদ্ধির ফলে প্রচন্ড স্রোতে টার্নিংয়ে নিয়ন্ত্রণ করা যায়নি। তবে যাত্রীরা জানিয়েছেন অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের বলেন, ফেরি দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ মাওয়া নৌপুলিশ ক্যাম্পে রয়েছে। আইনি পক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে কোনো যাত্রী নিখোঁজ রয়েছে কি না এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com