• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পাবনায় কেন্দ্রীয় ঘোষিত প্রতীকী গণ অনশন অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২ ১২:৫১
আপডেট: বুধবার, ৩০ মার্চ, ২০২২ ১২:৫১

963788

পাবনায় কেন্দ্রীয় ঘোষিত প্রতীকী গণ অনশন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে আজ বুধবার পাবনার জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে তেল, চাল, ডাল, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভয়াবহ ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে, প্রতীকী গণ-অনশন অনুষ্ঠিত হয়। খেয়াঘাট রোড দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত গণ-অনশনে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সামাদ খান মন্টুর সভাপতিত্ব বক্তব্য রাখেন, পাবনা পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব তৌফিক হাবিব, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একএম মুসা, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আনিসুল হক বাবু, রেহানুল ইসলাম বুলাল, মোসাবি্বর হোসেন সন্জু, সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম, জেলার সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জেলা মহিলা দল, জেলা মৎস্যজীবি দল, পাবনা সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com