• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রতিকূল পরিস্থিতিতে প্রচার চালাতে হচ্ছে: নাহিদ ইসলাম

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৯
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৯

96001

প্রতিকূল পরিস্থিতিতে প্রচার চালাতে হচ্ছে: নাহিদ ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

১১-দলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রতিকূল পরিস্থিতিতেই আমাদের প্রচার চালাতে হচ্ছে। তবে স্বল্প সময়ের মধ্যে আমরা ভালো সাড়া পাচ্ছি।’

রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনের রাজধানীর সাঈদনগর এলাকায় নিজের নির্বাচনি প্রচারকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘জোটের পরিণতি কী হবে, তা নির্বাচনের পরই বোঝা যাবে। নির্বাচন পর্যন্ত যেহেতু জোট রয়েছে, তাই আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। জোটের ভবিষ্যৎ কী হবে, তা নির্বাচনের পর দেখা যাবে।’

তিনি বলেন, ‘মানুষ এই জোটকে আলাদা দলের সমষ্টি হিসেবে দেখছে না। বরং একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবেই দেখছে।’

ঢাকা-১১ আসনের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘এই এলাকার অবকাঠামোগত দুরবস্থা ও দীর্ঘদিনের গ্যাসসংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com